হোম
ধর্ম ও ইসলাম

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ পরিচালক বলেছে আংশিক ভাস্কর্য জায়েজ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২০ ৯:১৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ পরিচালক বলেছে আংশিক ভাস্কর্য জায়েজ-এম কে নিউজ

ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ পরিচালক বলেছে আংশিক ভাস্কর্য জায়েজ ! পূর্ণ প্রতিকৃতি নয়, বরং অর্ধেক কিংবা শরীরের কোনো ভঙ্গি বা অঙ্গের ভাস্কর্য জায়েজ আছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার। এ সময় উদাহরণ হিসেবে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে তার হাতের তর্জনির ভাস্কর্যের কথা উল্লেখ করেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ভাস্কর্য ও মূর্তির পার্থক্যের ব্যাপারে মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার বলেন, বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য আছে, বিশেষ করে মিশরের আলেমরা কিছু ক্ষেত্রে এ দুয়ের মধ্যে পার্থক্য করেছেন। এবাদতের উদ্দেশ্যে যেটা করা হয়, সেটা মূর্তি এবং এক্ষেত্রে সব মাজহাবই মুসলমানদের জন্য এটা হারাম বলছে।

ইসলামের মৌলিক বিষয় হলো ‘একত্ববাদ’ এবং মূর্তি এর বিরুদ্ধে যায়। অন্যদিকে, ভাস্কর্য এবাদতের উদ্দেশ্যে নয়, বরং সৌন্দর্যবর্ধন অথবা কোনো ব্যক্তিকে স্মরণ করার জন্যই তৈরি করা হয়। তবে এ ব্যাপারেও নানা মতভেদ আছে, বিশেষ করে পূর্ণ প্রতিকৃতি নয়, বরং অর্ধেক কিংবা শরীরের কোনো ভঙ্গি বা অঙ্গের ভাস্কর্য জায়েজ আছে। যেমন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে তার হাতের তর্জনির ভাস্কর্য। এটা নিয়ে আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নাই, সবাই এক।’

তবে পুরো শরীরের যদি ভাস্কর্য হয় সেটা নিয়ে নানা মত ও বিতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, মিশরের আলেমরা স্মরণ বা সৌন্দর্য বর্ধনের জন্য পুরো শরীরের ভাস্কর্যকে জায়েজ বললেও কট্টরপন্থিরা এটা সমর্থন করেন না। তাদের ধারণা, একটা সময় এই ভাস্কর্যকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়ে যেতে পারে।

পবিত্র কোরআনে ভাস্কর্য নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে এই আলেম বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা আছে। কিন্তু ভাস্কর্য তো আর শরিক করার জন্য বানানো হয় না। কাউকে স্মরণ বা সম্মান দেখানোর জন্যই করা হয়ে থাকে। তাছাড়া এখানে পর্যটনেরও একটা ব্যাপার আছে, যেমন স্ট্যাচু অব লিবার্টি মানুষ দেখতে যায়। তবে দেশে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ বন্ধ হয়ে গেলেও অন্য ধর্মাবলম্বীদের মূর্তি নির্মাণ বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, অন্য ধর্মের মানুষকে মূর্তি নির্মাণে বাধা দেয়ার কোনো অধিকার ইসলামে নেই। এ নিয়ে কোরআনে অনেক আয়াত আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক