হোম
অপরাধ

রাণীশংকৈলে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী মুশা মাষ্টার গ্রেফতার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২০ ৮:০১ পূর্বাহ্ণ

রাণীশংকৈলে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী মুশা মাষ্টার গ্রেফতার-এম কে নিউজ

ফাইল ছবি

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনার মামলার প্রধান আসামী মুশা ওরফে মুশা মাষ্টারকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ।মামলার তিন মাস পর গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ওসি(তদন্ত)আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মুশা মাষ্টারকে আটক করতে সক্ষম হন।

এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সন্ধা ৫টায় প্রেস বিফ্রিং করেন রাণীশংকৈল সার্কেলের এএসপি তোফাজ্জল হোসেন। প্রেস বিফ্রিংয়ে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ওসি(তদন্ত)আব্দুল লতিফ প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।এ ঘটনার মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৯জন ও অজ্ঞাতনামা ৬জনকে আটক করে পুলিশ। প্রেস বিফ্রিংয়ে এএসপি আরো জানান, এজাহার নামীয় মোট ১৪ জন আসামীর মধ্যে আকবর আলী, বেলাল, মুকুল নামে তিনজন আসামী পলাতক রয়েছে।

এর আগে গত ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ী এলাকায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের প্রায় ২২ জন আহত ও জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ঐ দিন সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনার মামলায় দশজনকে আটক করে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভরনিয়া সম্পদবাড়ী এলাকার হাজ্বী ইসমাইল হোসেন(৫০) ওরফে নাবালক চেয়ারম্যান তার ব্যবসায়ীক হাসকিং মিলের পাশের জমিতে ইট দিয়ে প্রাচীর নির্মাণ কাজ করছিলেন।

সে-সময় ঐ জমির দাবিদার তারই বংশীয় ভাতিজা মুশা ওরফে মুশা মাষ্টার দলবল নিয়ে এসে প্রাচীর নির্মাণে বাধা দেয়। বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। পরিশেষে ধারালো অস্ত্র দিয়ে জখম শুরু হয়। এতে হাজ্বী ইসমাইলের পরিবারের লোকজন বেদড়ক মারপিটসহ গুরুতর জখম হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম জানান, উভয় পক্ষের মোট ২২ এখানে চিকিৎসার জন্য ভর্তি হয়। এর মধ্যে তিনজন গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হয়। তিনজনের মধ্যে জাহাঙ্গীর নামে একজন দিনাজপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় মারা যায়।

মারা যাওয়া ব্যক্তি হাজ্বী ইসমাইল হোসেনের বংশীয় ভাতিজা ও তার পক্ষের লোক বলে জানা যায়। এ ঘটনায় হাজ্বী ইসমাইল হোসেন বাদী হয়ে মুশা মাষ্টার ওরফে মুশাকে প্রধান আসামি করে মোট ১৪ জনের নাম উল্লেখ্য করে ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় মালামাল লুট হত্যাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর হাসপাতালে চিকিৎসাধীন মুশার লোকজনকে পুলিশ হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা চালিয়ে। পরে শুক্রবার(৭ আগষ্ট) তাদের আটক দেখিয়ে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয় থানা পুলিশ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 21 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 3 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 3 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক