হোম
অপরাধ

ঢাকায় নয়টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ

ঢাকায় নয়টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে।-এম কে নিউজ

ফাইল ছবি

ঢাকায় আকস্মিকভাবে নয়টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে সন্দেহভাজন দশজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার কমপক্ষে নয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনার খবর এখন পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সন্দেহভাজন হিসাবে এ পর্যন্ত ১০জনকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে নয়টি ঘটনার ব্যাপারে ঢাকার বিভিন্ন থানায় অগ্নিসংযোগে এবং নাশকতার অভিযোগে মামলা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নগরীতে একের পর এক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আজকে ঢাকা শহরে একটা নির্বাচন আছে, সেটার সাথে এটার সম্পর্ক থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। সেরকম কিছু তথ্য প্রমাণ আমরা পাচ্ছি। একটা দু’টা ঘটনা ঘটলে আমরা মনে করতাম অন্যকিছু। কিন্তু ধারাবাহিকভাবে যেহেতু আট নয়টা গড়িতে ঘটনা ঘটেছে, সুতরাং এটা পেছনে অবশ্যই সংঘবদ্ধ কোন গ্রুপের হাত আছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার সম্ভবনাও বেশি।

তিনি বলেছেন, তারা ভিডিও ফুটেজ পেয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুতই দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যাবে বলে মি. ইসলাম জানিয়েছেন। পুলিশ পল্টন ও বিএনপি কার্যালয় এলাকা থেকে সন্দেহভাজন নয়জন এবং উত্তরা থেকে একজনকে আটক করার কথা জানিয়েছে। শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা, বিজয়নগরের নাইটএঙ্গেল মোড় এবং অন্যদিকে ভাটারার প্রগতিসরনীসহ ঢাকার বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটেছে আকস্মিকভাবে দুপুর থেকে বিকেল পর্যন্ত।

এই ঘটনা আকস্মিক হলেও এর পেছনে পূর্বপরিকল্পনা ছিল বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন। ঢাকা নগরীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সমাবেশ এবং বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপি অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার নেতা কর্মীরা নগরীতে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন।

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়ে বলেছেন, ঢাকায় উপনির্বাচনে কারচুপি এবং কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরাতে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বাসে এসব অগ্নিসংযোগ করেছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে ওঠার পর প্রথমে তারা বাসের সিটে আসনে আগুন ধরিয়ে দেয়। এরপর বাসের বিভিন্ন অংশে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে বাসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর আমরা পাইনি।

পুলিশ বলছে, বাসগুলোর যাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার পাশাপাশি তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, অগ্নিসংযোগ বা নাশকতার ঘটনার প্রেক্ষাপটে ঢাকা নগরীতে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব জায়গায় আমরা পুলিশের উপস্থিতি এবং চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি। এর পাশাপাশি গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। এছাড়া পরিবহনের মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারাও আমাদের সহযোগিতা করবে। এদিকে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে গত কয়েক বছরে যানবাহনে অগ্নিসংযোগের এমন ঘটনা শোনা যায়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 23 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক