হোম
অপরাধ

রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২০ ৭:২৮ পূর্বাহ্ণ

রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ-এম কে নিউজ

ফাইল ছবি

রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ। হাসপাতালে ভর্তির মাত্র কয়েক মিনিটের মাথায় পুলিশের এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাইন্ড এইড হাসপাতালের ম্যানেজার সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মানসিক সমস্যা নিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র এএসপি আনিসুল করিম ওই হাসপাতালে ভর্তি হন।

ভর্তির পর পরই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে তাকে নির্যাতন করার প্রমাণ মিলেছে। হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মকর্তা-কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিল। যদিও ভিডিও ফুটেছে তাকে কয়েকজন মিলে চেপে ধরে নির্যাতন করার দৃশ্য দেখা গেছে। জানা গেছে, গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের এ ছাত্র এক সন্তানের জনক।

আনিসুল করিমের ভাই রেজাউল করিম অভিযোগ করেছেন, পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভোগা তার ভাইকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মাথায় বলা হয়, তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। এরপর আনিসুলকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ বরিশালে কর্মরত ছিলেন আনিসুল করিম। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মিয়া পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবংজিজ্ঞাসাবাদের জন্য ৬ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।

অভিযোগের বিষয়ে মাইন্ড এইড হাসপাতালের সমন্বয়ক মো. ইমরান খান বলেন, ভর্তির সঙ্গে সঙ্গেই আনিসুল হক উচ্ছৃঙ্খল আচরণ করেন। লোকজনকে মারধর করছিলেন। তাকে শান্ত করতেই ওই কক্ষটিতে (যেখান থেকে তাকে উদ্ধার করা হয়) নিয়ে যাওয়া হয়। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তো মারধর করতে দেখা গেছে- এ বিষয়ে ইমরান খানের বক্তব্য, ওই সময় তিনি হাসপাতালে ছিলেন না। কীভাবে মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তেই জানা যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক