admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ
পজিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের টাংগন নদী তীরবর্তী ঠাকুরের ঘাট ব্রীজ সংলগ্ন স্থানে বালু কেটে উত্তোলনের বিষয়টি স্থানীয় একজন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি ডিবি পুলিশ ফোর্সসহ সেখানে গিয়ে একটি ট্রলীসহ বালু আটক করেন।
এসময় অনেকে পালিয়ে গেলেও উত্তোলনকারী দক্ষিণ বটিনা নিবাসী শম্ভু বর্মণ (৪৮) পিতা খগেন্দ্র নাথ বর্মণকে আটক করা হয়।এসময় স্থানীয় জন সাধারণ উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করেন বিগত কয়েকদিন ধরে সবার অগোচরে নদী তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে।আটককৃতকে উপজেলা নির্বাহী অফিসার জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করে নিলে তাকে তিনি ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আটককৃত ট্রলি ও বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশ দেন।