admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ভেজাল ঔষধসহ নয় জনকে গ্রেফতার করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আড়গাড়াহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৭ সেপ্টেম্বর সাড়ে পাঁচটার সময় বিপুল পরিমান ভারতীয় ভেজাল ঔষধসহ নয় জন ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সদর এবং সহকারী পরিচালক ড্রাগ প্রশাসন ।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ভেজান ঔষধসহ নয়জন ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মোঃ সাইফুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সদর এবং সহকারী পরিচালক ড্রাগ প্রশাসন ফুয়ারা ইয়াসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে গোমস্তাপুর উপজেলার নতুন বাজারের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ (৩০), ঘোসাল পাড়ার মকবুল হোসেনের ছেলে মোঃ তোহরুল ইসলাম(৫৫), শিবগঞ্জ বাইশাবাড়ীর মৃত শুকুর আলীর ছেলে মোঃ জাহান আলী (৬০), কানসাট মিলিকের সৈয়দ গোলাম মোক্তাদার ছেলে সৈয়দ গোলাম মোর্তুজা (৪০), ভোলাহাট হেলাচীর মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ মুখতার আলী(৪৫), শিবগঞ্জ বাগানবাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৪৩), কানসাটের মোঃ হযরত আলীর
ছেলে মোঃ রুবেল আলী(২৯) ও গোমস্তাপুর বেনীচকের মোঃ জোবদুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর(৪০)গণের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমান এবং গোমস্তাপুর কাশিপুরের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ মহিশ উদ্দিন(৫২)কে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় আসামীদের কাছ থেকে সিনেগারা ট্যাবলেট, ফেইক জিনসিং, ফেইক নাপা ট্যাবলেট, ফেইক কড লিভার ওয়েল ট্যাবলেট, ফেইক ক্যালসিয়াম ট্যাবলেট, ভারতীয় ড্রাইক্লোফিন ট্যাবলেট, ফেইক ওমেপ্যারাজল ট্যাবলেট, ফেইক সেকলো ট্যাবলেট, ফেইক ভারতীয় রোলাক ট্যাবলেট, ফেইক অকেরা
ভারতীয় ট্যাবলেট, ফেইক ভারতীয় বীফ ফোটিং পাওয়ার এবং আরও ২০ ধরনের ভারতীয় নকল ঔষধ উদ্ধার করা হয়। এসব ভারতীয় নকল ঔষধ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে। আটককৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।