admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫৫ অপরাহ্ণ
মো. সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়া লক্ষিপুরে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১১ মাদক সেবিকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ। র্যাবের অভিযানিক দল মাদক নির্মূলের লক্ষে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া লক্ষিপুর এলাকার ইলিয়াছ মিয়ার আমবাগানে অভিযান পরিচালনা করে ১১ মাদকসেবিদের আটক করতে সক্ষম হন র্যাব-৫ এর সদস্যরা। এসময় মাদকসেবিদের কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ (দশ) গ্রাম গাঁজা, ১০০০ (এক হাজার) টাকা, দুইটি গ্যাস লাইট, দুইটি সিজার, চাকু একটি এবং একটি কলকী উদ্ধার করা হয়।
আটককৃতরা পৌরসভার আলীনগর গ্রামের মো. তৈমুর হাসানের ছেলে মো. খালেক হাসান, মৃত জবদুর রহমানের ছেলে মো. হাবিবুল্লাহ ওরফে বাবু রহমান, শাহীবাগের মনিরুল ইসলামের ছেলে মো. সাগর আলী, মৃত আলী আহম্মেদ’র ছেলে মো. আবেদ আলী, পিটিআই বস্তির মৃত সাহারুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম(৩৩), চাঁদলাই জোড়বাগান বস্তির তাইমুল ইসলামের ছেলে মো. সোহেল রানা(৩০), শ্রী শ্যামল চন্দ্রের ছেলে শ্রী দিপক কুমার (২২), গনেশ চন্দ্র পালের ছেলে শ্রী বিপ্লব(২৪), বিপ্লব ভাস্কারের ছেলে শ্যাম ভাস্কার(১৮), মো. মোজাম্মেল হকের ছেলে মো. আব্দুল কাদের জিলানী (১৯), শ্রী বিনয় কুমার পালের ছেলে শ্রী রিদয় কুমার পাল।