admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান,জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জঃ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহীঅফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেমানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে ঘণ্টা ব্যাপি চলা মানব বন্ধনে বক্তব্য রাখেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা-সাংবাদিক তসলিম উদ্দীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। বক্তারা- অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তিরদাবি জানান। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও নারীদেরএতে অংশ নেন।