হোম
অপরাধ

রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেয়া মিয়ানমারের দুই সৈন্য কোথায়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ

রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেয়া মিয়ানমারের দুই সৈন্য কোথায়-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা, নির্যাতন থেকে বাঁচতে পাচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দুটি সংবাদমাধ্যম ও একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের দুজন পক্ষ ত্যাগকারী সৈন্য রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেবার পর তাদের দ্য হেগে নিয়ে যাওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস. ক্যানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন ও অলাভজনক সংস্থা ফর্টিফাই রাইটস বলেছে, উত্তর রাখাইন প্রদেশে এই দুজন সৈন্য বহু গ্রামবাসীকে হত্যার পর গণকবর দেয়ার স্বীকারোক্তি দিয়েছে এবং যে ভিডিওতে এই স্বীকারোক্তি তারা দিয়েছে, সেটি এ বছরই মিয়ানমারে ধারণ করা হয়েছে।

গণমাধ্যমগুলোর উদ্ধৃত করা এই ভিডিও রয়টার্স দেখেনি বলে জানাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে তাদের পক্ষে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা ফোন কলে কোন সাড়াও দেয়নি মিয়ানমারের সরকার এবং সেনাবাহিনীর মুখপাত্র। খবরে বলা হয়েছে. এই দুজন সৈন্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে ছিল। গোষ্ঠীটি রাখইনে মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে। আরাকান আর্মির হেফাজতে থাকা অবস্থাতেই স্বীকাারোক্তি দেয় তারা। পরে তাদের নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা সাক্ষী হিসেবে আবির্ভূত হতে পারে কিংবা বিচারের মুখোমুখি হতে পারে।

রয়টার্স বলছে, খবরে এটা স্পষ্ট নয়, এই দুজন কী করে আরাকান আর্মির হাতে ধরা পড়লো, কেন তারা কথা বললো এবং কীভাবে এবং কার দায়িত্বে তারা দ্য হেগে পৌঁছালো।নেদারল্যান্ডস-এ আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তাদের হেফাজতে এই দুজন নেই। না, এই খবরগুলো সত্য নয়। এই ব্যক্তিরা আইসিসির হেফাজতে নেই, রয়টার্সকে বলেন ফাদি এল আবদাল্লাহ নামে এই মুখপাত্র বলেন।আইসিসিতে অভিযোগকারী পক্ষ বাংলাদেশের আইনজীবী পায়াম আখাভান, যিনি মূলতঃ একজন কানাডিয়ান আইনজীবী, তিনি বলেন, ওই দুই ব্যক্তি সীমান্তের চৌকিতে এসে তাদের সুরক্ষা দেয়ার জন্য আবেদন করেন এবং ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তি দেন। তবে আমি এটুকুই বলতে পারি, এই দুই ব্যক্তি এখন আর বাংলাদেশে নেই, রয়টার্সকে তিনি বলেন। আর আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেন, এই দুজন যুদ্ধবন্দী ছিলেন না। তবে তারা কোথায় আছেন সেই প্রসঙ্গে খোলাসা করে কিছু বলেননি। শুধু এটুকু বলেন, তারা মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নের শিকারদের ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও ধর্ষণের অভিযোগ সবসময়ই নাকচ করে মিয়ানমার। তাদের দাবি, তারা ২০১৭ সালে শুধুমাত্র সেইসব রোহিঙ্গা জঙ্গির বিরুদ্ধেই অভিযান পরিচালনা করেছে, যারা পুলিশের চৌকিতে হামলা করেছে। রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে যেতে বাধ্য করা, নিপীড়ন ও অন্যান্য মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত করছে আইসিসি। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে মিয়ানমারের বিরুদ্ধে। তবে এখনো সেখানে কোন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়নি বা সাক্ষ্যও গ্রহণ করা হয়নি। আইসিসির কৌঁসুলির অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান তদন্ত সম্পর্কে জল্পনা বা খবরের উপর কোন প্রকাশ্য মতামত তারা করে না। চলমান তদন্ত কর্মসূচীর কোন সুনির্দিষ্ট দিক নিয়ে আলোচনাও করে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক