হোম
অপরাধ

দিনাজপুরের ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

ওয়াহিদা খানমের ওপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে-এমকে নিউজ বিডি

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের নেতারা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন সংগঠনটির সভাপতি হেলালুদ্দীন আহমেদ বলেন, চুরি করতে গিয়ে দেখে ফেলায় দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়নি। বরং এটি একটি পরিকল্পিত হামলা। এর সঙ্গে গ্রেপ্তারকৃত তিনজন ছাড়াও আরো অনেকে জড়িত থাকতে পারে।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা যদি চুরির উদ্দেশ্যেই ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনে প্রবেশ করতো তাহলে সেখান থেকে কোনো জিনিস চুরি বা খোয়া যেতো। কিন্তু ইউএনও’র বাসা থেকে কোনো কিছুই চুরি বা খোয়া যায়নি। কোনো কোনো মহল পরিকল্পিত এ হামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এটিকে চুরি ও বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। হেলালুদ্দীন আহমেদ আরো বলেন, ইউএনও ওয়াহিদা খানম একজন ‘সৎ ও নির্ভীক কমকর্তা’ ছিলেন। বিভিন্ন স্বার্থান্বেষী মহল ইউএনও’র কাছে নিয়ম বর্হিভূত তদবিরে ব্যর্থ হয়ে প্রতিহিংসার বশে এ হামলা চালাতে পারে। সরকার বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

উএনও ওয়াহিদা খানম- এ সময় তিনি সারাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার নিয়োগের দাবি জানান। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওয়াহিদ খানম ও তার বাবা ওমর আলীর ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি বাসভবনে ছিলেন। দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে বাসভবনে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ওয়াহিদা ও তার বাবাকে উপর্যুপরি আঘাত করে। পরে তাদের সেখানে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় ওয়াহিদা ও তার বাবাকে উদ্ধার করে প্রথমে রমেক হাসপাতালে নেওয়া হয়। পরে ওয়াহিদা খানমকে নিয়ে যাওয়া হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার রাতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার বাবা ওমর আলী রমেক হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আহত ওয়াহিদার ভাই শেখ ফরিদ। পরে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চুরিতে বাধা দেওয়ায় ইউএনও ও তার বাবার ওপর হামলা চালায় বলে জানিয়েছে তারা।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- ঘোড়াঘাট উপজেলার সাগরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল হক (৩৫), একই এলাকার মৃত ফরাজ উদ্দিনের ছেলে নবীরুল ইসলাম ও উপজেলার চক বাবুনিয়া বিশ্বনাথপুরের খোকা চন্দ্র বিশ্বাসের ছেলে সান্টু কুমার বিশ্বাস (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে আসাদুলকে হাকিমপুর থানার বাংলা হিলি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নবীরুল ও সান্টুকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন ঘন ঘন স্থান পরিবর্তন করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক