হোম
অপরাধ

বাংলাদেশে পিয়াজ নিয়ে আবারো সিন্ডিকেট,সরকারের করণীয়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৩ পূর্বাহ্ণ

পূণরায় পিয়াজ নিয়ে সিন্ডিকেট-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশে পিয়াজ নিয়ে আবারো সিন্ডিকেট, সরকারের করণীয়? আড়তদার-ব্যবসায়ীদের কারসাজি বছর না ঘুরতেই আবার আলোচনায় সেই পেঁয়াজ। পেঁয়াজ সঙ্কটের ধকল কাটতে না কাটতেই আবারও পেঁয়াজ নিয়ে কারসাজি শুরু হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ানো হচ্ছে রন্ধনশালার অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজারগুলোতে যে যেভাবে পারছেন পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন। গত দুই দিনে রাজধানী ঢাকার এলাকাভেদে পেঁয়াজে দাম কেজিপ্রতি ৯ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়েছেন।

হঠাৎ করে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে দেশের বাজারে দফায় দফায় বাড়তে থাকে দাম। প্রতিদিন এলাকা ভেদে পেঁয়াজের দাম কেজিতে বাড়ে ৫০-৬০ টাকা। এভাবে দাম বাড়তে বাড়তে প্রতিকেজি পেঁয়াজের মূল্য ২৬০ টাকা পর্যন্ত ওঠে। বাণিজ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের জরিমানা করে। সরকার বাজার নিয়ন্ত্রণে পাকিস্তান, চীন, মিশর, মিয়ানমার, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে আমদানির সুযোগ করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। সে সময় বিমানে যাত্রীর বদলে পেঁয়াজ আনা হয়।

গতকাল শনির আখড়ার বাজারগুলোতে বিভিন্ন দোকানে দেখা যায় দেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে খোঁজ নিতে যাত্রাবাড়ির আড়তে যোগাযোগ করে জানা যায়, বৃহস্পতিবারও প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪২ থেকে ৪৩ টাকা। আর সন্ধ্যায় তা বেড়ে হয়েছে ৫৫ থেকে ৫৭ টাকা। এক সপ্তাহ আগে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুন। আবার ভারতীয় পেঁয়াজ প্রতি কেজির দাম ছিল ৩২ থেকে ৩৩ টাকা। তা বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে এ পেঁয়াজের কেজি ২০ টাকার নিচে বিক্রি হয়েছে।

পেঁয়াজ উৎপাদনকারী, আমদানিকারক, পাইকার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে পেঁয়াজের কোনো সঙ্কট নেই। পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের পেঁয়াজ বিভিন্ন স্থানে মজুত রয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর কাছেও পেঁয়াজ মজুত রয়েছে। ভারত থেকে আমদানি কমে যাওয়া এবং সেখানে মূল্য বৃদ্ধি পাওয়ার সুযোগ নিচ্ছেন দেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি না থাকায় আমদানি কম অজুহাতে তারা দাম বাড়িয়ে দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক মাস আগে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। গত বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ৪৫ থেকে ৬০ টাকা। এক মাসের ব্যবধানে কেজিপ্রতি শতকরা দাম বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। আর এক মাস আগে প্রতিকেজি বিদেশি পেঁঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে আমদানিকারকদের সহযোগী প্রতিষ্ঠান সি-বার্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রতন সাহা বলেন, ভারতের উত্তর প্রদেশ থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। সেখানেই কেজিপ্রতি দাম বেড়েছে সাত থেকে আট টাকা। বর্তমানে পেঁয়াজের বুকিং রয়েছে ২৫০ থেকে ২৬০ ডলার। ভারত থেকে ট্রাকে করে সীমান্তে পৌঁছানো, সীমান্ত থেকে গন্তব্যে পৌঁছানো কাস্টমস ডিউটি ও অন্যান্য খরচ হিসাব করলে কেজিপ্রতি ব্যয় হয় ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। তবে দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পেঁয়াজের সঙ্কট নেই। পাবনা, নওগাঁ, রংপুর, বগুড়া, ফরিদপুর, যশোরের কৃষকরা জানান, গত বছর ভালো দাম পাওয়ায় অনেকেই পেঁয়াজ আবাদ করেছেন। মূলত সিন্ডিকেট ব্যবসায়ীরা আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতে বন্যা ও বৃষ্টির কারণে সেখানে দাম বেড়েছে, যার প্রভাব দেশের বাজারে পড়েছে। এ বিষয়টি তারা নিয়মিত তদারকি করছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় প্রশাসন তদারকি চালাচ্ছে। তবে পেঁয়াজের দাম গত বছরের মতো হওয়ার সম্ভাবনা নেই। জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, করোনার কারণে সব শ্রেণি পেশার মানুষের আয় কমে গেছে। অথচ এখন বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতা যাতে বাড়ে সেদিকে সরকারের নজর দেয়া উচিত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক