admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইউএনওকে দেখতে হাসপাতালে। ইউএনও ওয়াহিদা খানম- এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে আরো ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, বিসিএস সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এলজিআরডি সচিব হেলাল উদ্দিন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব মেহবাহ উদ্দিন। এর আগে দুপুর আড়াইটার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় ইউএনও ওয়াহিদ খানমকে। উন্নত চিকিৎসার জন্য দুপুর পৌনে ১টার দিকে তাকে রংপুর সেনানিবাস থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। তিনি বলেন, ওয়াহিদার মাতায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। ফলে তার মাথায় দেড় ইঞ্চি পরিমাণের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে আছেন ডা.জাহিদুর রহমান। রাত ৯টায় তার মাথায় অস্ত্রোপচার করা হতে পারে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ওয়াহিদা খানমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তার জট শিগগিরই খুলবে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের চৌকস দল কাজ করছে। তারা আশা করছেন, খুব শিগগরিই এ ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। কারা এটি ঘটিয়েছে, পুলিশ তা বের করতে পারবে মনে করছেন তারা।
গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওয়াহিদ খানম ও তার বাবা ওমর আলীর ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা সরকারি বাসভবনে ছিলেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদেরকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রমেক হাসপাতালে নেওয়া হয়। পরে ওয়াহিদা খানমকে নিয়ে যাওয়া হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তবে তার বাবা ওমর আলীকে রমেক হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।