admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ১:৩২ পূর্বাহ্ণ
ওসি মাহফুজ আলম-পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। টাকার মাধ্যমে নাকি সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়ায়, তাই ওসি মাহফুজ আলম হাতে হ্যান্ড স্যানিটাইজার মেখে ঘুষ গ্রহণ করেন। গত মঙ্গলবার তার এমন ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, ওসির ঘুষ গ্রহণের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তাদের সুপারিশের ভিত্তিতে ওসি মাহফুজ আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।