হোম
অপরাধ

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকত নন্দ আবারও রিমান্ডে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২০ ১০:৩৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মেজর (অব.) সিনহা হত্যা মামলা প্রত্যক্ষদর্শী এপিবিএন চেকপোস্টের তিন সদস্যের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে সেদিন ইন্সপেক্টর লিয়াকত আলি ও এস আই নন্দদুলাল এপিবিএন চেকপোস্টের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। কেন তারা সেদিন এপিবিএন চেকপোস্টের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং কার নির্দেশে নিয়েছিলেন তদন্তকারী সংস্থা র‌্যাব বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

এদিকে মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৮ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে আসামিদের হাজির করা হয় তাদের। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম অধিকতর তথ্যের স্বার্থে চার দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামীদের।

অপরদিকে, আসামিদের পুনঃরিমান্ডের বিরোধীতা এবং জামিন আবেদনে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম থেকে আসা তিন আইনজীবী। বিচারক তাদের আবেদন নাকচ করে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট ওসি প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করছিলেন একই আদালত। তার আগে সাত দিনের রিমান্ড শেষ হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর এপিবিএন এর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান। ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোঃ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে প্রদীপসহ পুলিশের নয়জনকে আসামি করা হয়। এ মামলায় এ পর্যন্ত পুলিশের ৭ জন, এপিবিএনের ৩ জন ও স্থানীয় ৩ জন বাসিন্দা (পুলিশের মামলার সাক্ষী) গ্রেফতার হয়েছেন।

এদিকে ২৯ আগস্ট জেলা কারাগারে ওসি প্রদীপের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তাই ২৯ আগস্ট জেলা কারাগারে ওসি প্রদীপের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছিলেন কমিটি। তবে আদালত গতকাল ওসি প্রদীপসহ তিন আসামীর ৩য় দফায় রিমান্ড মন্জুর করায় তদন্ত কমিটির সাথে ওসি প্রদীপের সাক্ষাত আজ ২৯ আগষ্ট আর হচ্ছে না। এতে করে ৩১ আগষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করাও অনিশ্চিত হয়ে গেল।

বিচারের দাবিতে মানববন্ধনঃ মেজর (অব.) সিনহা হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তান মানববন্ধন করে কক্সবাজারে। মানববন্ধনে তারা বলেছেন, গত ৩১ জুলাই রাতে টেকনাফ শামলাপুর পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর (অব.) মেজর ও মুক্তিযোদ্ধার সন্তান সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে নৃশংসভাবে খুন করে পুলিশ। অপরদিকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের উপর ন্যক্কারজনক হামলা চালায় বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের লেলিয়ে দেয়া মাস্তান বাহিনী।

কক্সবাজারের মুক্তিযোদ্ধা পরিবার এই দু’টি ঘটনায় খুবই উদ্বিগ্ন ও মর্মাহত। গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে কক্সবাজার মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সোসাইটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দু’টি ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান এবং সুষ্ঠু বিচার দাবী করেন। তারা বলেন, পেশীশক্তি স্বাধীনতা বিরোধী চক্র এখনো মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, সিনহা ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দীর্ঘদিন প্রধামন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই দেশপ্রেমিক সেনা অফিসার ও বীর মুক্তিযোদ্ধার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এই নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবী জানাই। পাশাপাশি চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের উপর ন্যক্কারজনক হামলায় জড়িত এমপি মোস্তাফিজুর রহমান ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি সাইফুর রহিম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হাকিম নূকীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজনীন সরওয়ার কাবেরী, শহিদুল ইসলাম, এম আলা উদ্দিন, নুরুল আজিম, ফজলুল কাদের কাজল প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক