হোম
অপরাধ

মেজর (অব.) রাশেদ খান হত্যার কারণ ও উৎস খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ

রাশেদ খান হত্যার কারণ ও উৎস খুঁজে পেয়েছে তদন্ত কমিটি-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মেজর (অব.) রাশেদ খান হত্যার কারণ ও উৎস খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। ৩১ জুলাই টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যার উৎস ও কারণ খুঁজে পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটি মনে করছে, সেখানে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কমিটি তাদের প্রতিবেদনে সুনির্দিষ্ট মতামত তুলে ধরবে বলে জানা গেছে তদন্ত কমিটি সূত্রে।

সূত্রমতে পূর্বনির্ধারিত ৩১ আগস্টের মধ্যেই তদন্ত কমিটি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে । তবে তার আগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করবেন কমিটির সদস্যরা। এখন পর্যন্ত ৬৮ জনের আনুষ্ঠানিক বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। তাদের সবার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে আরও অনেকের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। ওই সূত্রমতে কমিটি গুছিয়ে এনেছেন তদন্ত কাজ। ঘটনার ‘উৎস ও কারণ জানা গেছে।’ ঘটনাটি তাৎক্ষণিক নাকি পরিকল্পিত ছিল- এর উত্তর ও পেয়েছেন তদন্ত কমিটি।

তবে এটা এখনই মিডিয়াকে বলে দেওয়া ঠিক হবে না। যেসব উত্তর পাওয়াগেছে তার আলোকে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে এখন নিজেদের মধ্যে আরও আলোচনা চালাবে কমিটির সদস্যরা। প্রাপ্ত তথ্য নিজেদের মধ্যে বিশ্নেষণের মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে চায় তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভে এপিবিএনের চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা নিহত হন। এ ঘটনা তদন্তে মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট করেছে মন্ত্রণালয়।

তদন্ত কমিটির একজন কর্মকর্তা জানান, এই তদন্তে কে গুলি করেছে সেটা বের করার কিছু ছিল না। কারণ যিনি গুলি করেছেন, সেটা সবার কাছে শুরু থেকেই পরিস্কার ছিল। লিয়াকত যে গুলি করেছেন, সেটা সে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। এই ঘটনায় যেটা তদন্তের বিষয় তা হলো, গুলিটা কেন করা লাগল? গুলি এড়ানো যেত কিনা। এটা পরিকল্পিত নাকি তাৎক্ষণিক। গুলির ঘটনার উৎস ও কারণ কী- এসব প্রশ্নের উত্তর তদন্ত কমিটির কাছে পরিষ্কার হয়েছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 12 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক