হোম
অপরাধ

 ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন গড়ে ৫১টি পরিবারের মধ্যে! 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৮:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে-ডিভোর্স-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

লকডাউনের প্রথম দিকে ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা অনেক কমে গিয়েছিল। এ নিয়ে সবাই আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু দুই মাস ঘুরতেই বেরিয়ে এলো ভিন্ন চিত্র। গত জুলাই মাসে ডিভোর্সের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের যে কোনো পরিসংখ্যানকে। এ সময় ঢাকার দুই সিটিতে যে পরিমান ডিভোর্সের ঘটনা নথিভুক্ত হয়েছে, তাতে দেখা যায় প্রতিদিন গড়ে ৫১টি দাম্পত্য জীবন তালাকের আশ্রয় নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কর্মব্যস্ত স্বামী-স্ত্রীর জীবনে লকডাউনের প্রথম দিকটা ছিল অনেকটা হানিমুনের মতো। কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে গেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ভালোবাসা। গৃহবন্দিত্ব রূপ নিয়েছে গৃহবিবাদে, যার ফলাফল এমন পরিসংখ্যান। তাছাড়া লকডাউনের শুরুর দিকে বাইরে বেরুতে না পারায় চাইলেও অনেকে ডিভোর্স কার্যকর করতে পারেননি, যার প্রভাব পড়েছে জুলাই মাসে এসে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গত জুলাই মাসে ডিভোর্সের ঘটনা ঘটেছে ৮৭৮টি। অন্যদিকে একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তালাকের ঘটনা ঘটেছে ৬৫৪টি। অর্থাৎ দুই সিটি মিলিয়ে গত জুলাইতে ১ হাজার ৫৩২টি ডিভোর্স নথিভুক্ত হয়েছে । নথি ঘেটে জানা যায়, দুই সিটি মিলিয়ে ১ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ তালাকের ঘটনা। গড় হিসেব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫১টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ এহসান হাবীব বলেন, লকডাউনের কারণে দিনের পুরো সময়টাই স্বামী-স্ত্রী কাছাকাছি থাকছেন। তাতে করে ছোটখাটো বিষয় নিয়েও পরস্পরের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে বেশিরভাগ মানুষেরই উপার্জন বন্ধ কিংবা কমে গেছে। এতে করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। অভাবের কারণে পরস্পরের মধ্যে ভালোবাসারও ঘাটতি দেখা দিয়েছে। এসব কারণেই ডিভোর্সের হার বাড়তির দিকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক