হোম
অপরাধ

জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশে আওয়ামী লীগের এমপি, যুবলীগ নেতাসহ দশজনের ব্যাংক হিসাব জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ৯:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

Revenue-board-pic-mknewsbd

এবার জাতীয় রাজস্ব বোর্ড মাঠে নেমেছে

অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করা সহ সামাজিক অপরাধ এবং টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে, এমন সন্দেহভাজনদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে বাংলাদেশে অবৈধ ক্যাসিনো পরিচালনাসহ সামাজিক অপরাধ এবং দুর্নীতি বিরোধী অভিযানে এবার জাতীয় রাজস্ব বোর্ড মাঠে নেমেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এমপি এবং যুবলীগের কয়েকজন নেতা ও সাবেক সরকারি কর্মকর্তাসহ ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সন্দেহভাজন অনেকের বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হযেছে। অন্যদিকে, যুবলীগের পর এখন ঢাকার গেন্ডারিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দু’জন নেতার বাসায় অভিযান চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ যেনো লোক দেখানো না হয়, সেটা সরকারকেই নিশ্চিত করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, তার স্ত্রী এবং যুবলীগ নেতা ইসমাঈল হোসেন সম্রাট ও তার স্ত্রী-এই চারজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এরআগে অভিযানে গ্রেফতার হওয়া যুবলীগের দুইজন নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়। সবমিলিয়ে ১০জনের ব্যাংক হিসাব তলব করেছিল জাতীয় রাজস্ব বোর্ড, তাদের বেশিরভাগই ঢাকায় যুবলীগের বিভিন্ন পদে আছেন। তবে সড়ক এবং গণপূর্ত বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া দু’জন উর্ধতন কর্মকর্তার নামও এই ১০জনের তালিকায় আছে অর্থাৎ তাদেরও ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

দলের ভেতরের দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দলের ভেতরের দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, গত কয়েকদিনে পুলিশ র‍্যাবের অভিযানে যুবলীগের যে দু’জন নেতা গ্রেফতার হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে যাদের নাম এসেছে, এমুহুর্তে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। সন্দেহভাজনদের আয়ের উৎস দেখার জন্য এই তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।”যাদের গ্রেফতার করা হয়েছে এবং যাদের কাছে অর্থ পাওয়া গেছে, আমরা তাদের ট্যাক্স ফাইল খতিয়ে দেখছি। আর এই কর এর বিষয় যাচাই করার জন্য আমরা সন্দেহভাজনদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা তলব করেছি।তারা যাতে টাকা সরিয়ে নিতে না পারে, সেজন্যও আমরা নিষেধাজ্ঞা দিয়েছি।” মি: ভুঁইয়া আরও জানিয়েছেন, অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করা এবং টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে, এমন সন্দেহভাজনদের ব্যাপারেই অনুসন্ধানের জন্য তারা এখন মাঠে নেমেছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও সন্দেভাজন কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এই ইউনিটের প্রধান আবু হেনা মো: রাজী হাসান বলছিলেন, অর্থ পাচার প্রতিরোধ সর্ম্পকিত আইনে তারা তথ্য পাওয়ার পর তদন্ত করবেন।

“ক্যাসিনো কিংবা মাদক-যেগুলো নিষিদ্ধ, সেগুলোর ব্যবসার সাথে যারা জড়িত, তাদের ব্যাংক অ্যাকাউন্টের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি। তাদের অ্যাকাউন্টে কি পরিমাণ অর্থ জমা আছে এবং লেনদেন হয়েছে, এসব তত্য আমরা সংগ্রহ করছি।”

চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতি এবং সামাজিক অপরাধ বিরোধী চলমান অভিযানে সন্দেহভাজনদের আর্থিক লেনদেন বন্ধের যে ব্যবস্থা এখন নেয়া হচ্ছে, সেটা অপরাধ দমনে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক বিদিশা মনে করেন, সন্দেহভাজনদের অর্থিক লেনদেনের তদন্ত যেনো থমকে না যায়, সেটা নিশ্চিত করতে হবে।
“সন্দেহভাজনদের অর্থিক লেনদেনসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ যে করা হচ্ছে,আমি বলবো, এটা ইতিবাচক। তবে এসব তৎপরতা যেনো থেমে না যায়। এই অভিযান থেকে যেনো একটা ভাল ফল বের করে আনা যায়, সিদেকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।”
এদিকে পুলিশ র‍্যাবের অভিযানে ক্লাব বা যুবলীগের পর মঙ্গলবার ঢাকার গেন্ডারিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দু’জন নেতার বাসায় তল্লাশি চালিয়ে নগদ কোটি টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হযেছে।
সন্দেহভাজন অনেকের বিদেশ যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আওযামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদসম্মেলনে বলেছেন, এই নিষেধাজ্ঞা যাদের জন্য দেয়া হয়েছে, তাদের বেশিরভাগ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত।
আওয়ামী লীগের নেতারা বলছেন, এই অভিযানকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে নিয়েছে বলে তারা ধারণা পাচ্ছেন। ফলে এর মাধ্যমে একটা ভাল ফল বের করে আনার জন্য সব চেষ্টা তারা অব্যাহত রাখবেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক বক্তব্যে ২৫ বার স্যার সম্বোধন করায় আলোচনায় ইউএনও
রংপুর 6 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক