admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন কোরবানি ঈদে চাহিদার তুলনায় পর্যাপ্ত গরু, লকডাউনে বিক্রি বন্ধ, ভারত থেকে গরুর আমদানিসহ বেশকিছু কারণে গত কয়েক বছরের তুলনায় এবার গরুর দাম কম। কিন্তু সে তুলনায় বাজারে কেজিপ্রতি মাংসের দাম কমেনি। আর এর জন্য বাজার অব্যবস্থাপনাকেই দায়ী করছে মাংস ব্যবসায়ী সমিতি।
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ৫৫০ থেকে ৫৬০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। গরুর দাম কমলেও মাংসের দাম বেশি কেন জানতে চাইলে ঠাকুরগাঁও কালিবাড়ি মাংস ব্যবসায়ী তসলিম বলেন, ইজারাদাররা আমাদের পকেট কাটছে, তাই আমরা ক্রেতাদের পকেট কাটছি। দেখার তো কেউ নেই। তাই এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী সুযোগ কাজে লাগাচ্ছে।
তিনি জানান, কোরবানির আর ৭দিনের মতো বাকি। কিন্তু এবার এখনো বাজার নজরদারিতে নেয়নি প্রসাশন। প্রতিবার গরুর হাটে ভোক্তা অধিকার, পুলিশ, সবাই থাকে। রবিউল আলম বলেন, ইজারাদাররা তাদের ইচ্ছামতো ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলেও এ পর্যন্ত কাউকে জবাব দিহিতার আওতায় আনা হয়নি। ফলে তারা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে তাই ব্যবসায়ীরাও মাংসের দাম বেশি নিচ্ছে।
গত বছরের তুলনায় এবছর কোরবানিদাতার সংখ্যা ৪০ শতাংশ কমবে বলেও মনে করছে মাংস ব্যবসায়ীরা রবিউল বলেন, এ কারণে দেশীয় পশু ২০ শতাংশের মতো উদ্বৃত থাকবে। এরপরও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ভারত থেকে গরু আমদানি করছে। এতে গরুর দাম আরো কমবে।