admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা হাট গুলোতে গরু ছাগলের বাজার জমেতে শুরু করেছে। ঠাকুরগাঁও বড় খোচাবাড়ি গরু ছাগলের জন্য এটি সবচেয়ে বড় বাজার। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু-ছাগল আসতে শুরু করেছে এই বাজারে।বাজার ঘুরে দেখা গেলো গরুর থেকে ছাগলের দাম এবার বেশি। ছাগল বিক্রেতা বাজারের সবচেয়ে বড় ছাগলটির দাম হেকেছে ১২ থেকে ১৫ হাজার টাকা।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গরু-ছাগল ব্যাবসায়ীরা এ বাজারে গরু- ছাগল নিয়ে আসতেছেন। যাদের গরু কেনার সামর্থ্য নেই তারা ছাগল কোরবানি দেন। দাম নাগালের মধ্যে থাকায় অনেকেই কোরবানির পশু হিসেবে ছাগলকে বেছে নেন।
এমনি এক বিক্রেতা সারোয়ার হসেন আমাদের প্রতিনিধি-কে বলেন, বাজারে এবার পর্যাপ্ত ছাগল আসছে এবং আরো আসবে কারণ এবার গরুর রোগ দেখা দিয়েছে তাই ছাগলের চাহিদা বেশি আর বাজার ব্যবস্থা খারাপ নয়। আশা করছি, গতবারের তুলনায় এবার ভালো মুনাফা পাবো। তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবার অনেক কষ্ট করে ছাগল লালন-পালন করেছি কিছুটা ভালো দামের আশায়। এদিকে বিক্রেতা শচিন চন্দ্র বলেন এবার গরুর লাম্পই ও গুটি রোগ হওয়ায় গরুর বাজারে ধস কিন্তু ছাগলের বাজারে আগুন।
বাজারের ইজারাদাররা আমাদের প্রতিনিধি-কে বলেন, বাজারে প্রতিবারের মত এবারও গরু-ছাগল আসছে। বেচাকেনা মাত্র শুরু হয়েছে। আশা করছি রবি-সোমবার থেকে বিক্রী বাড়বে। এর মধ্যে অনেক ক্রেতারা এসে বাজার দেখে যাচ্ছে। বিক্রেতারা আরো বলেন, শহর অঞ্চলে গরু-ছাগল রাখা অনেক কষ্ট তাই এখন র্পযন্ত তেমন একটা বিক্রী না হলেও কোরবানের দুই বা তিনদিন আগে আশা করছি বিক্রী বাড়বে। আবার অনেকেই এ-বাজারে দশ/বার বছর যাবৎ গরু-ছাগল বিক্রী করছেন তারা সকলেই এই বার ভালো দাম প্রত্যাশা করতেছেন। এই বাজারে দেশের পাশাপাশি ভারত থেকেও অনেক গরু-ছাগল আসে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।
ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান ঠাকুরগাঁও গরুর খামার ১১ হাজার ৭৮২ টি আর গরুর সংখ্যা ৮০ লাখ ৪৫হাজার৬৭ টি। কিন্তু এবার গরুর অ-প্রত্যাশিত রোগ হওয়ার পর থেকে গরুর দাম নাই। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে তাই এবার গরু-ছাগলের চাহিদা অনেক বেশি।