admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদায় বিদেশী মদসহ আইনুল হক (২০) নামের ব্যক্তিকে আটক করেছে বোদা থানা পুলিশ। আজ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই জাহিদুল ইসলাম, এসআই আলা-অমিন, এ এ স আই আনিস সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেরার বড়শশী ইউনিয়নের সামের ডাঙ্গা এলাকা থেকে ৯ বোতল বিদেশী মদ সহ তাকে হাতেনাতে আটক করে। ধৃত আইনুল হক উপজেলার বড়শশী ইউনিয়নের সামের ডাঙ্গা গ্রামের আলী আকবরের পুত্র।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনুল দীর্ঘদিন থেকে সুকৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। গতকাল অভিযান চালিতে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বোদা থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।