admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ
কিভাবে এই সব ভুয়া প্রতিষ্ঠান অনুমোদন পায়? স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে নিউ শেভরন নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দিচ্ছিল নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর পর দেখা যায়, আগে থেকেই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও চিকিৎসকের স্বাক্ষর করে রাখা হয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান নমুনা সংগ্রহ করে রিপোর্ট বানিয়ে ওই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দেয়া হতো। ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারীও নেই। ল্যাব পরিচালনার কাগজপত্র ক্ষতিয়ে দেখা যায় সবগুলোই মেয়াদোত্তীর্ণ, যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।প্রতারণার দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু নাইমকে ভোক্তা অধিকার সংরক্ষ