admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
আজ ১৫ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ও বালিয়া ইউনিয়নের ভুল্লী নদী পর্যন্ত ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে কারেন্ট জাল ধ্বংস করা হয়। বর্ষা মৌসুমে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চালিয়ে যাবেন বলে জানান।