admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ
সিলেটের বিশ্বনাথে সৌদি রিয়াল ও লক্ষাধিক টাকার নোটসহ আইয়ুব শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল জাকারিয়া মাদ্রাসা এলাকায় আড্ডারত অবস্থায় সন্দেহবশত তাকে আটক করা হয়। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা জব্দকৃত টাকাসহ আটক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তি নিজেকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নওয়াকান্দা এলাকার মৃত মুজিব শেখের ছেলে বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকে দোহাল গ্রামের চতুর্দিকে ঘুরতে দেখে তাদের এলাকাবাসীর সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করা হলে তিনি মাদ্রাসায় থাকবেন বলে জানান। কিন্তু মাদ্রাসা-মসজিদের ইমাম তাকে চিনতে না পারায় তার দেহ তল্লাসি করে তার কাছে থাকা ৫০০ টাকা নোটের ২ বান্ডিল (১ লাখ) ও ৫০০ টাকা নোটের ৪৬ হাজার ৬ শত ৬৫ টাকা (মোট ১ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা) এবং বিদেশি সৌদি রিয়াল ৩০০ টাকার নোট পাওয়া যায়। এতে এলাকাবাসী ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দীনকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন।