হোম
অপরাধ

প্রতারণার দায়ে সিলগালা করে দেয়া হলো উত্তরার রিজেন্ট হাসপাতাল, মালিক পলাতক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ১:০৫ অপরাহ্ণ

Dhaka-regenth-hospital-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের বিনামূল্যে টেস্ট ও চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করেছিলো স্বাস্থ্য বিভাগ (ছবিটি প্রতীকি হিসেবে ব্যবহার করা) টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে সিলগালা করে দেয়া হয়েছে ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়। বেলা চারটার দিকে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে র‍্যাবের টীম সেখানেও অনুমোদনহীন টেস্ট কিট ও বেশ কিছু ভূয়া রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে মিস্টার আলম বলেনম রিজেন্ট হাসপাতাল ও প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছি। হেড অফিসে বসেই মিথ্যা রিপোর্ট তারা তৈরি করতো। হেড অফিসে ৫/৭ দিনের স্যাম্পল এক সাথে করে ফেলে দিতো। ভূয়া রিপোর্টও পেয়েছি। অনুমোদনহীন র‍্যাপিড কিট আমরা পেয়েছি। অভিযান শুরুর আগেই মিস্টার আলম গণমাধ্যমকে বলেছেন রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের মালিক ও এমডি সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হবে এবং এর মধ্যে আট জনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে রিজেন্ট হাসপাতালে অভিযানের পর মিস্টার আলম বলেছিলেন, এসব অনিয়মের সাথে হাসপাতালটির চেয়ারম্যানই জড়িত এবং তিনি নিজেই এসব ডিল করেছেন।বাংলাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে এটি দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান যার বিরুদ্ধে মামলা হলো। এর আগে জেকেজি নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর আইন প্রয়োগকারী সংস্থা তার প্রমাণ পেয়ে সেটি বন্ধ করে দিয়েছিলো। আটকও করা হয়েছিলো কয়েকজনকে। তবে রিজেন্ট হাসপাতালের মালিককে আটক না করা গেলেও সোমবারই হাসপাতালটির আটজন কর্মকর্তাকে আটক করেছে র‍্যাব।

৫০ শয্যার এই হাসপাতালটিকে স্বাস্থ্য অধিদফতর অনুমোদন দিয়েছিলো ২০১৩ সালের ডিসেম্বরে। পরে ২০১৭ সালে মিরপুরেও হাসপাতালটির আরেকটি শাখা খুলে তার অনুমোদন নেয়া হয়।যদিও এসব হাসপাতালের লাইসেন্সের মেয়াদ একবার উত্তীর্ণ হওয়ার পর আর নবায়ন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর যখন কোনো হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে রাজী হচ্ছিলোনা তেমন প্রেক্ষিতে রিজেন্ট সহ তিনটি হাসপাতালের সাথে চুক্তি করে স্বাস্থ্য বিভাগ। চুক্তির আওতায় সরকার সেখানে ডাক্তার, নার্সসহ কিছু জনবলও নিয়োগ দেয়। হাসপাতালটির করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার কথা ও পরে সরকার সেই টাকা পরিশোধ করার কথা ছিলো।

রিজেন্ট হাসপাতালের ওয়েবসাইটে দেয়া হাসপাতালটির একটি কক্ষ রিজেন্টের বিরুদ্ধে যত অভিযোগ হাসপাতাল সিলগালা করে দেয়ার পর সারোয়ার আলম সাংবাদিকদের বলেন সরকারি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ২৬৪টি স্যাম্পল রিজেন্ট টেস্ট করেছে এবং এর বাইরে ৬ হাজারের বেশি স্যাম্পল টেস্ট না করেই তারা ভূয়া রিপোর্ট দিয়েছে। একই সাথে এ প্রতিষ্ঠানের লাইসেন্স ২০১৪ সাল থেকে নেই আর আইসিইউ যেটা আছে এটা নরমাল ওয়ার্ডও না। সেখানে পুরনো কাথা বালিশ থেকে আরম্ভ করে সব আছে। এর যে ডায়াগনসিস ল্যাব সেখানে কোনো মেশিন নেই, সেখানে কোনো টেস্ট না করেই রিপোর্ট দিয়েছে। ফ্রিজের মধ্যে এক অংশে রি এজেন্ট আর অন্য অংশে আইয়ের মাছ পাওয়া গেছে। এর যে ডিসপেনসারি সেখানে সব সার্জিক্যাল আইটেম ৫/৬ বছর আগের মেয়াদোত্তীর্ণ। এর মালিকের গাড়ির রেজিস্ট্রেশন নেই।

এর আগে প্রধান কার্যালয়ে অভিযান চালানোর সময় তিনি বেশ কিছু রিপোর্ট ও কিট সাংবাদিকদের দেখিয়ে বলেন, দেখুন এগুলো তো হাসপাতালে থাকার কথা। অথচ এসব রিপোর্ট পড়ে আছে তাদের গ্রুপের প্রধান কার্যালয়ে। এসব অনিয়মের সাথে হাসপাতালটির চেয়ারম্যানই জড়িত এবং তিনি নিজেই এসব ডিল করেছেন,” বলেছেন মিস্টার আলম। হাসপাতালটিতে আজ দুপুর নাগাদ ১৪ জন কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন ছিলো। এর আগে সোমবার বিকেলে রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সারোয়ার আলম জানিয়েছিলেন যেএখন পর্যন্ত দুশোর মতো রোগীকে চিকিৎসা দিয়েছে রিজেন্ট হাসপাতাল। ভুয়া রিপোর্ট তৈরি আর দুবার টাকা আদায় সোমবার বিকেলে রিজেন্ট হাসপাতালে অভিযান চালানোর পর মিস্টার আলম সাংবাদিকদের জানিয়েছেন যে তারা হাসপাতালটি একজন কর্মকর্তার রুমে অনেক নমুনা পড়ে থাকতে দেখেছেন যেগুলো করোনা পরীক্ষার জন্য গ্রহণ করা হয়েছিলো।

তবে অভিযানের আগেই করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরির অন্তত ১৪টি প্রমাণ র‍্যাব পেয়েছে বলে জানানো হয়েছে। মিস্টার আলম জানান হাসপাতালটি নমুনা সংগ্রহ করে সেগুলোর কোনো পরীক্ষা ছাড়াই পজিটিভ বা নেগেটিভ উল্লেখ করে রিপোর্ট দিতো। আমরা আমাদের সরকারি প্রতিষ্ঠানে ভেরিফাই করে দেখেছি যে তারা এসব রিপোর্ট ওখান থেকে নেয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে এসব নমুনা তারা পরীক্ষা করেনি এবং এসব রিপোর্টও তারা দেয়নি। বরং এসব রিপোর্ট বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সিল ও প্যাড নকল করে ব্যবহার করা হতো বলে বলছেন মিস্টার আলম। এ ধরণের প্রচুর ভুয়া সনদ অভিযানের সময় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আবার সরকারিভাবে যে টেস্ট বিনামূল্যে করার কথা সেগুলোর জন্যও তারা টাকা আদায় করতো। আবার রোগীর কাছ থেকে টাকা আদায় করে পরে সেটিকে বিনামূল্যে করা হয়েছে দেখিয়ে সরকারের কাছে প্রায় দেড় কোটি টাকার বিল জমা দিয়েছিলো রিজেন্ট কর্তৃপক্ষ। এমনকি যেই চিকিৎসা বিনামূল্যে করার কথা সেটির জন্য রোগীর কাছ থেকে টাকা নিয়ে আবার সরকারের কাছ থেকেও সেই টাকা গ্রহণ করেছে হাসপাতালটি। যদিও অভিযানের আগে রিজেন্টের মালিকা মোহাম্মদ সাহেদ সাংবাদিকদের কাছে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গুলো অস্বীকার করেছেন। তবে এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক