admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ
সেতাউর রহমান, চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য মদ্যপান করে মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লো (বিএসএফ) জানাজায় অস্ত্রসহ মাতাল অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশের ভূখন্ডে ঢুকে পড়ে। এরপর স্থানীয় জনতা তাকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। আটকের ৬ ঘণ্টা পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি যা ভারত সরকারের জন্য লজ্জা জনক ঘটনা দায়ীত্বরত অবস্থায় মদ্যপান করার অনুমতি পেলো কিভাবে? শুক্রবার (৩ জুলাই) দুপুরের এ ঘটনায় ঘটে তারপর সন্ধ্যায় তাকে ফেরত দেওয়া হয়।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আলিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য আসাদ অস্ত্রসহ ভারত সীমান্ত পার হয়ে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ওই বিএসএফ সদস্যকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। এসময় তিনি মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলেন। আটককৃত আসাদ আলী ভারতের ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের বিএসএফ সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের একজন সদস্যকে অস্ত্রসহ দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে উক্ত অসামরিক ব্যক্তি বিএসএফ সদস্যকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে। চাঁনশিকারী বিওপি উক্ত বিএসএফ সদস্যকে অস্ত্রসহ শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের নিকট হস্তান্তর করা হয়েছে।