admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২০ ৯:২৮ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ) এর আহবানে রবিবার ২১ জুন দুপুর ১২.০২ মিনিটে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডা. মোঃ আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ, নিবরতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকল চিকিৎসকগণের কালো ব্যাজ ধারণ, কেন্দ্রীয় বিএমএ’র ন্যায় ব্যানার প্রদর্শন, ২ মিনিট নিরবতা পালন কর্মসুচি পালন সহ নিহত ডাঃ রকিবের আত্মার শান্তি কামনা ও মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলায় মঙ্গলবার ১৬ জুন বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিব খান (৫৯) মারা যান। রাকিব উদ্দিন বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ এবং বিএমএ এর আজীবন সদস্য ছিলেন।