হোম
নাগরিক ভাবনা

সাংসারিক কাজে আমার মতো অকর্মা এ জগতে আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৯:১৬ পূর্বাহ্ণ

Lion,ad.mozid-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ লায়ন অ্যাাডভোকেট আব্দুল মজিদঃ সাংসারিক কাজে আমি নিজে কতটুকু বুদ্ধিমান ও কর্মঠ তা না লিখে পারছি না। আজকের কাজের ফলাফল আমার কাছে নিঃসন্দেহে একটি চরম স্মরনীয় এবং পরম বোকামির একটি উল্লেখযোগ্য ঘটনা বল্লেও অত্যুক্তি হবে না। আমার পরিবার, পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা এমনই ছিল যে, আমি কোনো দিন গৃহের কোনো কাজই করিনি, বিশেষ করে ঘরের মেয়ালি কাজগুলো। অর্থাৎ যেসব কাজ মা, বোন ও মেয়েরা করে – সেগুলো কোনো দিনই আমি করিনি বা আমাকে করতে দেওয়া হয়নি, এমনকি শেখারও সুযোগ পাইনি। সেজন্য পুরুষালি কাজগুলো আমি কি করিনি? পুরুষালি কাজ শুধু যে করেছি তাই নয়, অনেক শ্রমিকের চাইতেও অনেক বেশি করেছি।

যেমন ধরুন, আমাদের বাসার সম্মুখে এখন যেটি পাক-পাহাড়পুর জামে মসজিদের পেশ ইমাম ও মোয়াজ্জেম সাহেবের অবাস – সেটি পূর্বে পাক-পাহাড়পুর ফোরকানিয়া মাদ্রাসা, প্রাপ্ত বয়স্ক শিক্ষা কেন্দ্র, সমাজ উন্নয়ন কেন্দ্র, মহিলা সেলাই ও উল বুনন কেন্দ্র, কলেজ পড়ুয়াদের জন্য আপ-টু-ডেট ক্লাব, স্কুল পড়ুয়াদের জন্য সোনালী ক্লাব, আব্দুর রহমান স্মৃতি পাঠাগার, কাজী কাদের নাওয়াজ স্মৃতি মজলিসসহ আরো অনেক কিছুই সেখানে ছিল। উল্লেখ্য, এসব প্রতিষ্ঠানসহ কয়েক ডজন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা প্রসিডেন্ট পুরস্কারপ্রাপ্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবী কবি নূরুল আমিন। কিন্তু এসব স্হাপনা নির্মানের পূর্বে এখান দিয়ে মহারাজা গিরিজানাথ ক্যানেল প্রবাহিত হতো এবং এখনও হচ্ছে। পূর্বে এখানে ক্যানেলটি বেশ চওড়া ছিল এবং খরা মৌসুমে পুকুর হিসেবে ব্যবহার করা হতো, এখন ক্যানেলটির প্রসস্হতা এখানে স্বাভাবিক। বাবা আমাদের সব ভাইদেরকে নিয়েই প্রতিদিন বিকেল থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এবং রবিবারে সমস্ত দিনই মাটি কাঁটে এই জায়গাটি ভরাটের কাজ করতেন এবং করাতেন। রোজার মাসে মাটি কাটা ও ভরাটের কাজ একটু বেশি করতে হতো। বাবা আমাদের উৎসাহ দিতেন এই বলে যে, রোজার সময় রোজা রেখে যত বেশি ভাল কাজ করা যায় – আল্লাহতায়ালা তাকে তত বেশি সওয়ার দেন, আরো অনেক কথা।

কোন ভাই কখনো একটু আধটু ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও আমার মনে বা ডিকসেনারীতে ফাঁকি শব্দটা কখনই ছিল না। বরং সওয়াব কামাইয়ে সবার শীর্ষে অবস্থানের প্রত্যাশায় সব ভাইদের ডিঙ্গিয়ে আমি অনেক বেশি কাজ করতাম। আমি স্কুল জীবনে কখনও রোজা ভাঙ্গিনি, এমনকি কোনো রাতে আলসেমি করে বা ঘুম না ভঙ্গার কারণে শেহেরি না খেলে কি হবে – রোজা কিন্তু আমি কখনও বাদ দেইনি। বাঁশের বেড়া ও টিনের চালের তৈরি বিশালাকার ঘরটির দু’দিকে মনোরম, রুচিসম্মত ও নয়নাভিরাম ফুলের বাগান ছিল। বাগান দু’টিতে হস্তচালিত টিউবওয়েল দিয়ে পানি দিতে হতো। এ কাজটিতেও কিন্তু আমি প্রথম ছিলাম বরাবরই।

দিনাজপুর জিলা স্কুলে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যাবস্হায় জোহরের নামাজের জন্য বারান্দা ঝাড়ু দিয়ে পরিস্কার করে জায়নামাজ বিছাতাম ও নামাজ শেষে সেগুলো ভাজ করে উঠিয়ে রাখতাম আমি ও বন্ধু আবু বকর সিদ্দিক। আমার নাম আব্দুল মজিদ হলেও স্কুলের হেড মাস্টার কাজী কাদের নেওয়াজ স্যার আমার নাম রেখেছিলেন “মোল্যা মাজেদ”। স্কুল জীবনে আমাকে সবাই মোল্যা মাজেদ নামেই চিনতেন ও জানতেন। এতগুলো কথা অবতারণা করার একটাই কারণ, সেটি হচ্ছে আমি কখনই আলসে বা ফাঁকিবাজ ছিলাম না। কাজের দিক দিয়ে আমি অসম্ভব পরিশ্রমী ছিলাম এবং সর্বদাই প্রথম ছিলাম। কিন্তু যে ঘটনার কারণে আজকের এই লেখা সেটাকে বুঝানোর জন্যই এতসব কথার অবতারণা করলাম।

মেয়ালি কাজগুলো না পারার জন্য আমি পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা বলেছি। আগেই বলেছি যে, বাবা আমাদের বাসার পুরুষ ছেলেদেকে কোনো মেয়ালি কাজ করতে দিতেন না, কিন্তু পুরুষদের পুরুষালি কাজ কত প্রকার ও কি কি – তা তিনি শত ভাগেরও বেশি আদায় করিয়ে নিতেন। যার কারণে রান্নাবান্না, কাপড়চোপড় ধোয়া, লন্ঠন মোছা ও জ্বালানো – এ কাজগুলো আমাদেরকে পারিবারিকভাবেই করতে দেওয়া হতো না। হোস্টেলে থেকে লেখাপড়া করলে এসব কাজ করতে ও শিখতে হবেই। কিন্তু আমাকে কোনো দিন পড়াশোনার জন্য হোস্টেলে থাকতে হয়নি। ঢাকাতে পড়াশোনার জন্য বড় বোনের কাছে ছিলাম। বড় বোনের বাসায় কাজকাম করা তো দূরের কথা বড়বোনের বাসায় থাকাবস্হায় আমার বড় বোন ছোট বেলায় আমাকে যেমনটি তাঁর নিজ হাতে খাইয়ে দিতেন – তাঁর ঢাকার বাসায় থাকাকালীন ছোট বেলার মতো তিনি জোর করেই আমাকে খাইয়ে দিতেন। যেহেতু বড় দুলাভাই আর্মির কর্ণেল (ডাক্তার) ছিলেন – সেহেতু কাপড়চোপড় ধোয়া ও গোছানোর কোনো প্রশ্নই উঠতো না। কেননা, এ কাজগুলো বড় আপাই করতেন এবং করিয়ে নিতেন। কাজের জন্য বাসায় পাইক পেয়াদা ও গৃহকর্মী তো ছিলই।

মা যতদিন বেঁচে ছিলেন ততদিনে মা আমাকে জোর করেই খাইয়ে দিতেন। আমি অনেক সময় বলতাম “মা আমি এখন অনেক বড় হয়েছি, তুমি আমাকে খাওয়ায় দিবা না”। মা কিন্তু আমার কথা শুনতেন না। মা আমাকে সব সময়ই ছোট্ট শিশুটি মনে করে জোর করেই আমাকে খাইয়ে দিতেন। সে কারণে পিতৃলয়ে ও বোনের বাসায় থাকাবস্হায় কাজকাম করার কোনো সুযোগই আমি পাইনি। এবার আমার গিন্নীর কথায় আশা যাক। সে আমাকে আজ পর্যন্ত কেনো কাজই করতে বলা তো দূরের কথা – খাবার সময় গ্লাসে পানি ঢালার সুযোগটাও আমাকে দেয়নি। বাসার সব কাজকাম, কাপড়চোপড় ধোয়া ও ইস্ত্রি সেই করে। আজ পর্যন্ত কোন কাজ আমাকে করতে বলা তো দূরের কথা, তার খুব অসুখের সময়ও সে কোনো কাজ আমাকে করতে বলেনি, এমনকি মশারী টাঙ্গানোর সুযোগও আমাকে কোনো দিন দেয়নি।

যারা বিদেশে থাকেন তারা রান্নাবান্না না জানলেও ঠেলায় পরে হলেও কাজকাম না করে বা শিখে কোনো উপায় থাকে না। আমি সৌদী আরবের জেদ্দায় ছিলাম কয়েক বছর। কিন্তু সেখানে কাজকাম করা, কাপড়চোপড় ধোয়া বা ইস্ত্রি করা বা রান্নাবান্না করা বা শেখা তো দূরের কথা – এ ধরণের যেকোন কাজ সেখানে করলেই সর্বনিম্ন শাস্তি হচ্ছে – চাকরিচ্যুত করে দেশে ফেরৎ পাঠিয়ে দেওয়া। ফাইভ স্টার হোটেলে যারা এক্সিকিউটিভ পদে চাকরী করেন – তারা রেস্তোরাঁ বা ক্যান্টিনে যা ইচ্ছে তাই খেতে পারেন, খাওয়ার কেনো লিমিটেশন নেই, শুধু বিলে স্বাক্ষর করলেই হয়ে গেল। কাপড়চোপড় ধোয়ার জন্য লন্ড্রি আাছে। লন্ড্রিতে শু

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 44 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 8 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক