হোম
অপরাধ

সাগরের মাঝে দু’মাস ধরে জাহাজে আটকে আছে সাড়ে আট’শো রোহিঙ্গা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মে, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ

Rohinga-ship-rescue-mknewsbd

ফাইল ছবি

সাগরে মাঝে দুমাস ধরে জাহাজে আটকে আছে সাড়ে আটশো রোহিঙ্গা। জাহাজটি থেকে গত ১৪ই এপ্রিল উদ্ধার করা হয় প্রায় চারশো শরণার্থীকে। এই জাহাজে মারা যায় প্রায় ৫০ জন। প্রায় সাড়ে আটশো রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে আরেকটি বড় জাহাজ গত দুমাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মালয়েশিয়া যাওয়ার জন্য এই জাহাজে উঠেছিলেন এমন চারজনের পরিবারের সঙ্গে সাংবাদিকদের সাথে টেলিফোনে কথা বলতে পেরেছে। তারা প্রত্যেকেই জানিয়েছেন, মালয়েশিয়ায় ঢুকতে না পারার পর এই জাহাজটি সাগরে ভেসে বেড়াচ্ছে। মানবপাচারকারী দালাল চক্রের সূত্রে জাহাজটি মিয়ানমারের উপকূলে রেঙ্গুনের কাছাকাছি কোথাও আছে বলে তারা জানতে পেরেছেন।

দুমাস ধরে এই জাহাজে থাকা আত্মীয়-পরিজনদের কোন খোঁজখবর না পেয়ে চারটি পরিবারই ভীষণ উদ্বিগ্ন। গত এপ্রিলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই আরও দুটি জাহাজ একই ভাবে মালয়েশিয়ায় ঢুকতে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। সেই দুটি জাহাজে মারা গিয়েছিল বহু শরণার্থী। টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের শরণার্থী হালিমা খাতুন জানান, তার ছেলে মাহমুদুল্লাহ (১৮) এই জাহাজে উঠেছিল মালয়েশিয়া যাওয়ার জন্য। তারপর গত দুই মাসের বেশি সময় ধরে আর কিছুই জানেন না ছেলে কোথায়-কেমন আছে। হালিমা খাতুনের ছয় ছেলে-মেয়ের মধ্যে মাহমুদুল্লাহই একমাত্র পুত্র সন্তান। আমার ছেলে গিয়েছে আজ দুই মাস পাঁচদিন হলো। ছেলে যে এখন কোথায় আছে কিছু্ই জানি না।

একবার শুনি ওরা ইন্দোনেশিয়ার কাছাকাছি কোথাও, আবার শুনি রেঙ্গুনের কাছে। আবার শুনি থাইল্যান্ডের কাছে। হালিমা খাতুন জানান, দালালকে প্রায় চল্লিশ হাজার টাকা দিতে হয়েছিল ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য। সেই দালালরা এখন আবার টাকা দাবি করছে তার ছেলেকে মালয়েশিয়ায় নামিয়ে দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে। এই জাহাজে নয়াপড়া ক্যাম্পের আরও যাদের স্বজনরা আছে, তাদের কাছ থেকে নানা আশংকার কথা শুনেছেন হালিমা খাতুন। ‍‍কেউ বলছে জাহাজে লোকজন মারা যাচ্ছে, বহু মানুষের শারীরিক অবস্থা খুব খারাপ। আমরা খুব চিন্তায় আছি।

নয়াপাড়ার কেবল একটি ক্যাম্প থেকেই ২৭টি পরিবার এই জাহাজে উঠেছিল বলে সেখানকার কয়েকজন শরণার্থী জানিয়েছেন। নয়াপাড়া ক্যাম্পের আবদুল খালেক জানান, তার নিজের মামাতো বোন ঐ জাহাজে চড়েছিল মালয়েশিয়া যাওয়ার জন্য। প্রায় এক মাস আগে তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। তারপর থেকে আর কোন খবর পাচ্ছেন না। সর্বশেষ খবর অনুযায়ী, জাহাজটি তখন মিয়ানমারের উপকূলের কাছে ঘোরাঘুরি করছিল।

আবদুল খালেক বলেন, “কিছুদিন আগে উদ্ধার করা যে রোহিঙ্গাদের এখন ডেঙ্গার চরে রাখা হয়েছে, তারা নাকি বলছে, জাহাজটি রেঙ্গুনের কাছেই আছে। দিনের বেলায় জাহাজটি গভীর সমুদ্রে থাকে। রাতে এটি ফিরে আসে উপকূলের কাছে। যাতে নৌবাহিনি বা কোস্টগার্ড তাদের ধরতে না পারে। তিনি বলেন, যাদের আত্মীয়-স্বজনরা এই জাহাজটিতে আছে, তাদের ঘরে ঘরে এখন কান্নার রোল। আমাদের মা বোনরা অনেক কান্নাকাটি করছে, আত্মীয়স্বজনরা অনেক কান্নাকাটি করছে।

মালয়েশিয়ার লাংকাউয়ি দ্বীপের কাছে রোহিঙ্গা শরণার্থীদের একটি নৌকা আটক করছে নৌবাহিনী নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা ইউসুফ আলীর মেয়ে খাদিজাও (১৮) আছেন একই জাহাজে। আমার মেয়ে গেছে আজ দুইমাস তিনদিন। আজ পর্যন্ত কোন খবর পাইনি মেয়ের‍‍। তসলিমার ছেলে (১৭) এবং ভাইয়ের স্ত্রী এক সঙ্গে এই জাহাজে উঠেছিলেন। ‍আমার ছেলে যাওয়ার পর দুই মাস চারদিন হয়েছে আজ। এর মধ্যে আর কোন খবর পাইনি, কোন যোগাযোগ নেই। দালালও আর ফোন ধরছে না। আমি শুনেছি, ওরা মালয়েশিয়া পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছে।

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলো থেকে মানবপাচার চক্রের মাধ্যমে এভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার ঘটনা এর আগে বহু ঘটেছে। এই শরণার্থীদের অনেকে সাগরে ডুবে অথবা জাহাজেই খাবার ও পানির অভাবে মারা গেছেন। গত ১৪ই এপ্রিল বাংলাদেশের টেকনাফ উপকূলে এসে পৌঁছেছিল ৩৯৬ জন রোহিঙ্গা বোঝাই এক বিরাট নৌকা। শরণার্থীরা জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ঢুকতে ব্যর্থ হওয়ার পর তারা দুই মাস এই নৌকাতেই মাঝ সাগরে আটকে ছিলেন। সেখানে মারা গিয়েছিল প্রায় ৫০ জন মানুষ। তাদের লাশ সাগরে ফেলে দেয়া হয়েছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক