হোম
রংপুর

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে অনুষ্ঠিত হয়।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তবে শুধু এই ঘটনাই নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “কেউ যেন ধর্ষণ করে পার পেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণই রাজপথে নেমে বিচার দাবি করতে বাধ্য হবে। এ সময় তিনি নাসিরুদ্দিন নাসিরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামে ছাত্রশিবিরের এক কর্মীর পা দ্বিখণ্ডিত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং সর্বশেষ নাসিরের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। এসব ঘটনায় দেশে দমন-পীড়নের সংস্কৃতি ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি। সিবগা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সব মত ও পথের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম,জেলা শিবির সভাপতি রাশেদ ইসলাম এবং জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠানে জেলার ৭ম থেকে ১০ম শ্রেণির সিঙ্গেল ডিজিট রোলধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও সদর উপজেলা নিশ্চিতপুর মৌজায় শুরু হতে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে
রংপুর 10 hours আগে

নাগরিক ভাবনা: শিক্ষা বোর্ড ডিজিটাল হলেও বাস্তবে এনালগ:ঘুষ,দুর্নীতি ও হয়রানিতে
নাগরিক ভাবনা 19 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে বৃদ্ধ মাকে মারধর ভরণ-পোষণ না দেওয়া,হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে
রংপুর 1 day আগে

সাভারে বিদেশি পিস্তল ও গুলি এবং মাদকদ্রব্যসহ দুইজন গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: প্রশিক্ষণ,পদায়ন ও রাষ্ট্রীয় অর্থের অপচয়:দায় কি শুধু আমলাদের,নাকি
নাগরিক ভাবনা 2 days আগে

পঞ্চগড় পৌর যুবলীগের হাবিবুর রহমান শিশিরকে ইয়াবাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: তিনজন মানুষের ঋণ,কৃতজ্ঞতার ভাষা যেখানে নীরব
নাগরিক ভাবনা 3 days আগে

বগুড়ায় শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে ১২ ইউপি সদস্যের অনাস্থা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক