তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার অফিসের আয়োজনে ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রোজ শনিবার সকাল ১০টায় দিনাজপুর শিশু একাডেমিতে বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্ট-এর সাড়ে চার কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে সর্বমোট ৩৫০টি প্রতিষ্ঠানকে চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মো.রফিকুল ইসলাম দিনাজপুর। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.আবু জাফর মোঃজাহিদ হোসেন এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তবে জানান বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সমস্ত চেকগুলি প্রদান করা হবে এবং চেকের টাকা কোন রকম অনিয়ম বা দুর্নীতিনা হয় সে দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এগুলো এতিম বাচ্চাদের হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেদান আল মুসা পুলিশ সুপার পিপিএম, দিনাজপুর। অনুষ্ঠান চলাকালীন সময় আরো উপস্থিত ছিলেন, মোসাম্মৎ জিলুফা সুলতানা পরিচালক ( উপসচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন, আসিফ ফেরদৌস সিভিল সার্জন দিনাজপুর।