হোম
তথ্য ও প্রযুক্তি

রাজশাহীতে বি আর টি এ’র গণশুনানিতে চেয়ারম্যানের সামনে অভিযোগের পাহাড়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ রাজশাহীতে আয়োজিত এই গণশুনানিতে পরিবহন চালকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন বিআরটিএ চেয়ারম্যান এবং তাৎক্ষণিকভাবে সেসব সমস্যার সমাধান দেন। তার সামনে মুহূর্তেই পরিবহন চালক ও মালিকদের অভিযোগের পাহাড় জমে যায়। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় বিআরটিএ রাজশাহী সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে চালক, হেলপার, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।

গণশুনাতিতে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, বিআরটিএ’র রাজশাহী সার্কেলের উপ-পরিচালক (ডিডি) এসএম কামরুল হাসান ও সহকারী পরিচালক (এডি) মোশাররফ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেবাপ্রত্যাশীদের নানান সমস্যা শোনার পর তারাও বিভিন্ন সমস্যার সমাধান দেন।

আবদুল মমিন নামের এক বাসচালক লাইসেন্স নিয়ে হয়রানির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, তার গ্রামের বাড়ি নাটোর শহর থেকে ১২ কিলোমিটার দূরে। আসা যাওয়া করতে কম করে হলেও ৩০০ টাকা খরচ হয়। তিনি ২০১৪ সালে প্রথম লাইসেন্স করেন। তার লাইসেন্সের বয়স এখন ১০ বছরের বেশি। এখন তার ভারী যানবাহনের লাইসেন্স প্রয়োজন। দুই মাস আগে ব্যাংক ড্রাফট করেন। সব প্রক্রিয়া শেষ হলো। লাইসেন্স করতে গেলেন। তাকে বলা হলো, লাইসেন্স অনলাইনে হয়নি। তাই তার লাইসেন্স জিরো হয়ে গেছে। আবার নতুন করে হালকা যানবাহনের জন্য লাইসেন্স নিতে হবে। এর নির্দিষ্ট সময়ের পরই তাকে ভারী যানবাহনের লাইসেন্স দেওয়া হবে। তাই তিনি এখন ভারী যানবাহন চালাতে পারছেন না। আর সেজন্য চার মাস হলো তার চাকরিও চলে গেছে।

গণশুনানিতে বাসচালক মমিন আরও জানান, তার সংসারের অবস্থা কঠিন খারাপ। তার এক লাখ টাকা ঋণ। তিনটা মেয়ে। এর মধ্যে লাইসেন্স নিয়ে তিনি চরম হয়রানির মধ্যে পড়েছেন। অথচ তার সব কাগজপত্রই আছে। বিষয়টি নিয়ে অফিসারদের সঙ্গে কোনো কথাই বলা যায় না! তারা বলেন যে, বেরিয়ে যান! এ সময় অন্য যানবাহন চালক ও হেলপাররা হাততালি দিয়ে মমিনকে সমর্থন করেন। বিআরটিএ চেয়ারম্যান ওই চালককে একদিনের মধ্যে লাইসেন্স দেওয়ার নির্দেশ দেন। এভাবে নানান সমাস্যার কথা তুলে ধরে আরও অনেকে তাৎক্ষণিক সমাধান পান।

গণশুনানিতে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী, রাজশাহী ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী বক্তব্য দেন। তারা সহজ উপায়ে যানবাহন চালকদের লাইসেন্স দেওয়া, যানবাহনের ফিটনেস পরীক্ষা করা ও সব ধরনের পরিবহনের মালিকানা পরিবর্তনের ব্যবস্থার দাবি জানান।

রাজশাহী: গণশুনানিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে পেয়ে ভোগান্তির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এক বাসচালক। এ সময় বিআরটিএ চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ওই চালককে লাইসেন্স দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 5 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 3 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 3 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 4 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 5 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক