admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ শ্রী রতন প্রামাণিক(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
১০ সেপ্টেম্বর(রোববার) রাত ১১ টার দিকে বগুড়া ফুলবাড়ি ফাঁড়িরর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাফিকুল ইসলামের নেতৃত্বে, সঙ্গীয় এসআই মোঃ আব্দুর রহমান সরদার,এএসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বগুড়া সদর থানাধীন মগলিশপুর গ্রামস্হ, মগলিশপুর মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভযান চালিয়ে ২০০ (দুইশো) গ্রাম গাঁজাসহ শ্রী রতন প্রামাণিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্রী রতন প্রাঃ বগুড়া জেলা সদর থানাধীন মগলিশপুর গ্রামের (মন্দিরের পিছনে) শ্রী নিবারন প্রামাণিকের ছেলে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্রী রতনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।