admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের সংগঠন ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান। স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি, এসএম গোলাম মুক্তাদির রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলার প্রকল্প বাস্তব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক কিয়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান, গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি ও মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক ও বাংলা চ্যানেল জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মুক্তকলম প্রএিকার জেলা প্রতিনিধি কুঞ্জ পাল, নিউজ নেট ডটকমের সম্পাদক ও সংগঠনটির অর্থ সম্পাদক আতাউর রহমান, রেদওয়ানুল হক মিলন,সুমন হোসেন, রুবেল রানা, আলামিনসহ অন্যান্য সদস্য বৃন্দ।