হোম
তথ্য ও প্রযুক্তি

তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ১০দিনব্যাপী পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ শুরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে চলমান প্রশিক্ষনের অংশ হিসেবে দেবনগর ইউনিয়নে ঝালেঙ্গী গছ গুচ্ছ গ্রামে ১ম ব্যাচে ৩৭জন এবং ২য় ব্যাচে ৩৬জন করে দুইটি ব্যাচে মোট ৭৩ জন উপকারভোগীদের নিয়ে মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়কবিষয়ক ট্রেডে এই প্রশিক্ষণ কর্মসূচির পরিদর্শন করা হয়।

এছাড়া গত (১০ এপ্রিল) সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকীর উপস্থিতিতে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশি কাঁথা ট্রেডে ৩৫জন এবং কাগজের ঠোংগা তৈরি প্রশিক্ষণে ৩৫জন এবং সকালে দেবনগর ইউনিয়নে ঝালেঙ্গীগছ গুচ্ছ গ্রামে ১ম ব্যাচে ৩৭জন এবং ২য় ব্যাচে ৩৬জন করে দুইটি ব্যাচে মোট ৭৩ জন উপকারভোগীদের নিয়ে মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়কবিষয়ক ট্রেডসহ ০৬টি ব্যাচে ২১১জন উপকারভোগী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে।
রবিবার ৯ এপ্রিল সকালে শুরু তেঁতুলিয়া সদর ইউনিয়নে ১ম ব্যাচে ৩০জন পাপোষ তৈরি হস্তশিল্প বিষয়ক ট্রেডে ও ভজনপুর ইউনিয়নে ০১টি ব্যাচে ৩৮ জন উপকারভোগীদের নিয়ে, ব্লক, বাটিক ও হস্তশিল্প বিষয়ক ট্রেডে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুল কাদের প্রমশক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু,
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী, দেবনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ এবং পুনর্বাসিত উপকারভোগীগণ।
২০২২-২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদিত “আশ্রয়ণ-২ প্রকল্প (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মধ্য হতে এ উপজেলার ৭টি ইউনিয়নের ৭২৭ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিন করে পর্যায়ক্রমে গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ, মৎস্য চাষ, হস্তশিল্প বিষয়ক, পাপোষ তৈরি, নঁকশী কাথা তৈরি, কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরিসহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 8 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 3 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 3 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 4 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 5 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক