admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা ও গুলি চালানোর অভিযোগ করেছেন নেতারা। এ ঘটনায় দুই পুলিশসহ ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার তীরচর এবং দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী খাদঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন জানান। তিনি বলেন,আত্মরক্ষার্থে পুলিশ ১৩টি রাবার বুলেট ছুড়েছে। পুলিশ কারও ওপর উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গুলি বা লাঠিপেটা করেনি। চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ সাংবাদিকদের বলেন, পদযাত্রার জন্য প্রথমে নেতাকর্মীরা দাউদকান্দির দড়ানিপাড়া এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশের বাধার মুখে সবাই গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চলে আসেন এবং সেখান থেকে পদযাত্রা শুরু হয়।
“সেখানেও পুলিশ এসে আমাদের বাধা দেয়। পুলিশের এমন ভূমিকায় যুবদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায় এবং ধস্তাধস্তি হয়। তখন পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষণ ও লাঠিপেটা করে। এতে অন্তত ২০ নেতা-কর্মী আহত হয় বলে দাবি করেন কাজী আরশাদ। তিনি আরও জানান, কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। কুমিল্লায় বিএনপির পদযাত্রায় লাঠিপেটা-গুলির অভিযোগ, পুলিশসহ আহত ২৫ আহত কয়েকজন হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, উজ্জ্বল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আজহার মেম্বার, জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, তাছলিমা বেগম, আলেয়া বেগম। তাদেরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমিল্লায় বিএনপির শান্তি পূর্ণ পদযাত্রায় লাঠিপেটা-গুলির অভিযোগ, পুলিশসহ আহত ২৫ এর মধ্যে মাথায় ও হাতে জখমের কারণে তাছলিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান বিএনপি নেতাকর্মীরা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলাম। এখানে এসে পুলিশ আমাদের বাধা দিয়ে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এসব ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন বলেন, “পদযাত্রার নামে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল দলটির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান্দিনা থানা ও দেবিদ্বার থানার ভানী ক্যাম্পের পুলিশ সদস্যরা তাদেরকে মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় চান্দিনা থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।