নাহিদা নাসরিন, স্টাফ রিপোর্টার ঢাকাঃ বাংলাদেশে নতুন এক দিগন্তের সুচনা হতে যাচ্ছে আমরা পা রাখতে যাচ্ছি মেট্রোরেলের দুনিয়ায়। জানাযায় মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিফাকে। আগামী ২৮ ডিসেম্বরই উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিফা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন।
রাজধানীতে উদ্বোধনের দিন মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেদিনেই ট্রেন চালানোর কথা রয়েছে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিফার। জানাজায় তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
গত বছরের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান তিনি। টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিইয়েছেন। নতুন এক জীবনে পা রাখতে যাচ্ছেন মরিয়ম আফিফা।