হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরে বেড়েছে সবজির দাম সাধারণ মানুষের নাকাল অবস্থা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বিভিন্ন বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম বেড়েছে। তবে গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে কাঁচা মরিচের দাম। গতকাল ফরিদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতো কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে। তবে আলু-পেঁয়াজসহ বেশির ভাগ সবজির দাম বেড়েছে। শুক্রবার ফরিদপুর জেলার কাঁচা বাজারের বিভিন্ন দোকান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, প্রায় সপ্তাহখানের আগে বৃষ্টির এবং বৃষ্টির কারণে কিছু সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পর জ্বালানি তেলর দাম বৃদ্ধি ।তবে মিষ্টি কুমড়া, বেগুন, কাঁকরোল,লাল শাক,পালন শাক,টমেটো,পাতা কপি,ফুল কপি, ওল কপি, করলাসহ প্রায় সব সবজিই বাজারে আছে। বৃষ্টির কারণে মরিচের ক্ষেতে তেমন বেশি ক্ষতি না হয়ে বরং ফলন বেড়েছে। আমদানিও বেশি, ফলে দাম কমেছে।

গতকাল ফরিদপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে৪০- ৫০ টাকায়, ফুল কপি ৫০-৬০ টাকা, পাতা কপি২০-২৫ টাকার, করলা ৫০ টাকা, সিম৩৫- ৪০ টাকা, দেশি আলু ১৫-২০ টাকা, ডায়মন্ড-কার্ডিনাল আলু ১৫-২০ টাকা, ফুলকপি প্রতি কেজি৪৫ -৫০, পেঁয়াজের ফুল প্রতি আঁটি ২০ টাকা, লাউ প্রতি পিস ৩০ -৪০টাকা, মুলা প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি ২০-২৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস২০ -৩০ টাকা, গাজর প্রতি কেজি৩০- ৪০ টাকা, ক্ষীরা প্রতি কেজি৩৫- ৪০ টাকা, টমেটো প্রতি কেজি৩৫- ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে দু-সপ্তাহ আগে পেঁয়াজের দরপতন হলেও বর্তমানে ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম। ভালো মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ বাজারে তেমন দেখা না মিললেও মধ্য- মানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

পেঁয়াজের বাড়তি দামের বিষয়ে বাজারের খুচরা বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত শুক্রবারে একটু কম দামে পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ (গতকাল বৃহ:বার ) প্রতি কেজি ৫-৭ টাকা বেড়েছে। মুড়ি কাটা (চারা পেঁয়াজ) বাজারে এলে দাম কমতে শুরু করবে হয়ত। এছাড়া সামনে পেঁয়াজের দাম কতটা কমবে নিশ্চয়তা নেই। বাংলাদেশে কখন কোন জিনিসের দাম বাড়বে কেউ জানে না। হাজী শরিয়ত উল্লাহ বাজারে আসা ক্রেতা রাজ্জাক মোল্লা বলেন, ‘কৃষক পর্যায়ে আলুর কেজি ৫-৭ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। বেগুনের কেজি ৫০ টাকা। তাই হাফ কেজি বেগুন আর ২ কেজি আলু কিনলাম। এক লিটার তেলের বোতল কেনার পর আর টাকা নেই। মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস করছে।

একই বাজারের খুুচরা সবজি বিক্রেতা ইসলাম সেখ বলেন, এ বছর শুরু থেকেই গত বছরের তুলনায় সবজির দাম বেশি। তবে সবজির বাজার বেশি থাকার আরেকটি কারণ হলো, প্রাণঘাতী করোনার প্রভাব পড়েছে যেমন নিম্ন আয়ের মানুষের জীবনে তেমনি বাজারব্যবস্থার ওপর। প্রতিদিনের চাহিদা পূরণ করতে গুনতে হচ্ছে পণ্যের অস্বাভাবিক দাম। দেশের ও সাধারণ মানুষের বর্তমান অবস্থাকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলছে। প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত বাজার মনিটরিং করেও এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে পারছেন না। যার ফলে দুই থেকে তিন গুণ দাম বেশি দিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে মানুষকে।এছাড়া উৎপাদন খরচ বেড়েছে। সার-ওষুধের দাম বেড়েছে। তাই সবজির দামও বেশি। যতখানি কৃষক পর্যায়ে দাম বাড়ে তার তিনগুণ বাড়ে ভোক্তার কাছে এসে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 13 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক