হোম
নির্বাচিত কলাম

প্রতিমন্ত্রী মুরাদের বলেছে সাঈদীকে জেলখানায় আদর-আপ্যায়নের মানেটা কী?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

প্রতিমন্ত্রী মুরাদের বলেছে সাঈদীকে জেলখানায় আদর-আপ্যায়নের মানেটা কী? তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো একজন কুখ্যাত রাজাকারের বিচার কার্যক্রম শেষ হয়েছে। তার আরো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। বছরের পর বছর তাকে কারাগারে রেখে ভরণপোষণ দিয়ে, আদর-আপ্যায়ন করার কোনো মানে হয় না।সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার, ২৪ নভেম্বর, এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তার মতে, সাঈদীর আরো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। সেটা একটা আইনি প্রক্রিয়ায় যাবে, রিভিউ হতে পারে। আমার মত হলো, বিষয়টা নিয়ে স্বোচ্চার হওয়া উচিত।

সম্প্রতি নানা বক্তব্য দিয়ে আলোচিত এই প্রতিমন্ত্রী বলেন, আমি সরকার কিংবা প্রতিমন্ত্রী হিসেবে এসব বলছি না। বরং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আমার অনুভূতির কথা বলব। আমার অভিব্যক্তি হলো— একটা কুখ্যাত রাজাকার এই দেলাওয়ার হোসাইন সাঈদী। মুক্তিযুদ্ধের সময় তার যে ইতিহাস, সেটা আমরা সবাই জানি। যিনি বাংলাদেশে একের পর এক অস্থিতিশীল ঘটনা ঘটনোর জন্য দায়ী।

তার সমর্থক জামায়াতে ইসলাম, ছাত্রশিবির, আবার আরেকটা ভার্সন হলো হেফাজতে ইসলাম— তবে সবাই নয়, আমি সবার কথা বলছি না, যারা উগ্রপন্থী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন সাঈদীর বিচার চলছে, সাজা যখন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলল যে, চাঁদের মধ্যে সাঈদীর ছবি দেখা গেছে। তার মানে কতবড় পুণ্যবান লোক, আলেম— বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাঈদীর বিচার কার্যক্রম শেষ হয়েছে। তাকে কারাগারে রেখে এভাবে বছরের পর বছর, ভরণপোষণ দিয়ে ও আদর-আপ্যায়ন করার মানেটা কী? এই বিষয়টাকে কোনোভাবেই আমি সমর্থন করতে পারি না। আমি বলব, কিছু মানুষ ছাড়া কোনো বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এমনকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো মানুষ চায় না এই রাজাকারটাকে এভাবে কারাগারে সুন্দরভাবে আদর-আপ্যায়ন করা হোক। এর বিচার হওয়া উচিত।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি বলতে চাই, বিষয়টা নিয়ে স্বোচ্চার হওয়া উচিত। আমি এ ব্যাপারে আপনাদের, সাংবাদিক, সবার সহযোগিতা কামনা করছি। কারণ আপনারাই সবচেয়ে বড় শক্তি। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই মিডিয়ার লোকরা পাওয়ারফুল। এ সময় সাংবাদিকরা ডা. মুরাদ হাসানকে প্রশ্ন করেন— সাঈদী তো বিচারের মাধ্যমেই জেলে আছেন। আপনার মতে তা হলে কি বিচার ঠিক হয়নি? কীভাবে আপনি বিষয়টা চ্যালেঞ্জ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জ ঠিক না। আমি বলতে চাচ্ছি যে, তার অপরাধের যে মাত্রা সেটা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাধারণ মানুষ যারা দেশপ্রেমিক ও নিরীহ মানুষ খুব কষ্ট দেয়।

প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা আরো প্রশ্ন করেন যে, কঠোর শাস্তি বলতে আপনি কি সাঈদীর মৃত্যুদণ্ড চান? রিভিউ চাচ্ছেন? এর জবাবে ডা. মুরাদ হাসান বলেন, সেটা হতে পারে। এ বিষয়টার সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন আইনমন্ত্রী মহোদয়। আসলে ইস্যুটা আমাদের জন্য একটা পীড়াদায়ক, তাই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তা ছাড়া অন্য কিছু না।

আমি কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। ইস্যুটা একটা পীড়াদায়ক ইস্যু, সে কথাটাই আমি বলতে চাচ্ছি।
আপনি কি মনে করছেন, অপরাধ অনুযায়ী তার শাস্তি হয়নি? এমন প্রশ্নের জবাবে সাম্প্রতিক সময়ে আলোচিত এই মন্ত্রী বলেন, বিষয়টা নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এটা বোধহয় একট  ই হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে।

আমি কিন্তু অন্য কিছু মিন করতে চাইনি। আমি আহ্বান জানিয়েছি এবং সেটার মধ্যেই আছি আমি। আমার মনে হয়, তার আরো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। তবে সেটা হতে পারে আইনি প্রক্রিয়ায়, হতে পারে রিভিউ। এ ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমার বড় ভাই আছেন বিচারপতি, তার সঙ্গে প্রক্রিয়াটা কথা বলব। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলা ছাড়া আমি কিছু বলতে পারি না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক