admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের খনি বিপর্যয়ের ১১ বছর পর মিলল দেহাবশেষ। জানাজায় খনি বিপর্যয়ে এগারো বছর আগে ২৯ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল। আজ বুধবার তদন্তকারীরা জানিয়েছেন, তারা দুজনের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। কিন্তু পুনরুদ্ধার অভিযান শুরু করার কোনো সম্ভাবনা নেই। ডিজিটাল জার্নালে এই খবর দেওয়া হয়েছে। ২০১০ সালের পাইক রিভার মাইন বিপর্যয় নিউজিল্যান্ডের সবচেয়ে খারাপ শিল্প দুর্ঘটনাগুলোর একটি, যা গোটা জাতিকে হতবাক করে দিয়েছিল।
ওই দুর্ঘটনায় একাধিকবার পুনরুদ্ধারের প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছিল, কিন্তু কাজ হয়নি। মিথেন বিল্ড আপের কারণে বিস্ফোরণের ফলে এই বিপর্যয় ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩১ জন খনি শ্রমিকের মধ্যে মাত্র দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। একটি গর্ত খনন করে বিশেষজ্ঞরা এখন খনির দূরবর্তী স্থান থেকে ছবি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। পুলিশ বলছে, তারা জোড়া মানুষের দেহাবশেষসহ আরও একটি লাশের ছবি শনাক্ত করতে পেরেছে। তবে তা উদ্ধার করা সম্ভব হবে না।
নিহতদের পরিবার বলছে, আবিষ্কারটি সম্ভাব্য বিচারের ক্ষেত্রে সহায়তা করবে। আমরা ন্যায়বিচার পাওয়ার জন্য বছরের পর বছর ধরে কঠোর লড়াই করেছি। এ ঘটনায় আরও স্পষ্ট হবে প্রকৃত দুর্ঘটনা কেমন ছিল। ২০১৭ সালে সরকার একটি পুনরুদ্ধার অভিযানে অর্থায়ন করতে সম্মত হয়। কিন্তু এই বছরের মার্চ মাসে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বলা হয়, প্রবেশদ্বার থেকে ২.২ কিলোমিটার বা প্রায় ১.৫ মাইল গর্ত খোঁড়া হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি। এটি খুব কঠিন ও ব্যয়বহুল।