হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে এবার পাওয়া গেল ল্যাম্বডা ভ্যারিয়েন্ট।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে এবার পাওয়া গেল ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর ভ্যারিয়েন্ট ল্যাম্বডা (সি.থার্টি সেভেন) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী এক নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা, জিআইএসএআইডি থেকে এসব তথ্য জানা গেছে। গত মার্চ মাসে এ নমুনা সংগ্রহ করা হয়।

জিআইএসএআইডি -তে সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। জিনোম সিকোয়েন্স যৌথভাবে করেছে বিসিএসআইআর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ মিউটেশনই উদ্বেগের কারণ নয়। কিন্তু সেটি যখন স্পাইক প্রোটিনে মিউটেশন হয় এবং ভাইরাসের বিপজ্জনক চরিত্রগত পরিবর্তন হয় তখন সেটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। স্বস্তির বিষয় হলো, বাংলাদেশে পাওয়া ল্যাম্বডা ভ্যারিয়েন্টে তেমন কোনো ক্ষতিকর মিউটেশন দেখা যায়নি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যারিয়েন্ট যাই হোক না কেন সংক্রমণ এড়াতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ভাইরাসের মিউটেশন হতেই পারে। তাই ভ্যারিয়েন্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাস্ক পরে সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।

ইতোমধ্যেই দেশে বিভিন্ন সময়ে নমুনার সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের আলফা, দক্ষিণ আফ্রিকার বেটা, ভারতের ডেল্টা, ব্রাজিলের গামা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেল্টাসহ চারটি ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলে ঘোষণা করেছে। নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট বলে পরিচিত ইটার উপস্থিতিও দেশে পাওয়া গেছে। ল্যাম্বডা ও ইটাকে বর্তমানে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে বিবেচনা করা হয়।

ভ্যারিয়েন্ট কি?

২০১৯ সালের শেষদিকে প্রথম মানবদেহে সংক্রামক করোনাভাইরাসের অস্তিত্ব জানা যায়। এরপর গত দেড় বছরে এটির হাজার হাজার মিউটেশন হয়েছে। মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তিত ভাইরাস তৈরি হয়, তাকে বলা হয় ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ মিউটেশনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনো প্রভাব পড়ে না। কিছু কিছু মিউটেশন ভাইরাসটিকে টিকে থাকে এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে।

ল্যাম্বডা শুধু দ্রুত বিস্তার লাভের জন্য নয়, পেরুতে সবচেয়ে বেশি মৃত্যুর জন্যেও দায়ী। এটি বর্তমানে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে প্রভাব বিস্তার করছে। আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া ও যুক্তরাজ্যসহ কমপক্ষে ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় এবং ব্যাপকভাবে সংক্রমিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে এর প্রভাব কমে এসেছে। এই ভ্যারিয়েন্টের মূল উৎপত্তিস্থল এখনও অস্পষ্ট।

পেরুর জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ২০২১ সালের মে, জুন, জুলাই মাসে পেরুতে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে ৮০ শতাংশই ছিল এই ল্যাম্বডা ভ্যারিয়েন্টে সংক্রমিত। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে পাওয়া ভ্যারিয়েন্টটিকে ল্যাম্বডা বলা হলেও এটিতে তেমন ক্ষতিকর মিউটেশন নেই। এই তথ্যটি কিছুটা স্বস্তি যোগালেও সবাইকে মাস্ক পরে ভ্যাকসিন নিয়ে সংক্রমণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 7 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক