হোম
অপরাধ

কীভাবে বুঝবেন অনলাইন শপিং এ আপনি প্রতারিত হতে পারেন কিনা? 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

কীভাবে বুঝবেন অনলাইন শপিং আপনি প্রতারিত হতে পারেন কিনা? বাংলাদেশে অনলাইনে কেনাকাটায় প্রতারণার ঘটনা নতুন নয়। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক অন্তত: ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের কার্ডে লেনদেনে নিষেধাজ্ঞা দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশে যখন নিত্যনতুন অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান জন্ম নিচ্ছে, তখন প্রতারণা থেকে বাঁচতে কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে। বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক অন্তত: ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের কার্ডে লেনদেনে নিষেধাজ্ঞা দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির সময় যখন নিত্যনতুন অনলাইন ভিত্তিক বেচা-কেনার প্রতিষ্ঠান জন্ম নিচ্ছে, তখন ক্রেতারা অনেক সময়ই বুঝতে পারেন না, প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটি বিশ্বাসযোগ্য কিংবা কোনটিতে প্রতারণার আশংকা আছে। তবে নির্দিষ্ট কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনি বেঁচে যেতে পারেন প্রতারণার হাত থেকে। অনলাইন মার্কেটিং এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা সেরকমই কয়েকটি উপায়ের কথা জানিয়েছেন।

আসল ওয়েবসাইট চেনার উপায়ঃ প্রতারক চক্র অনেক সময়ই বিখ্যাত কিংবা প্রতিষ্ঠিত কোন অনলাইনের ওয়েবসাইটের হুবহু প্রতিরূপ তৈরি করে। কখনো বানানে সামান্য পরিবর্তন এনে, কখনো ডিজাইনে। সুতরাং আপনার কাঙ্খিত ওয়েবসাইটে ঢোকার আগে বানান এবং ডিজাইনের দিকে খেয়াল করুন। দেখুন আপনি সঠিক ওয়েবসাইটে ঢুকছেন কি-না। প্রতিষ্ঠিত কোন কোম্পানি বা ব্র্যান্ড হুটহাট তাদের নামের বানান বা লোগো’র ডিজাইন পরিবর্তন করে না।

এছাড়া ওয়েব এড্রেসে http এর সঙ্গে s না থাকলে অর্থাৎ https না থাকলে সেই ওয়েবসাইট থেকে দূরে থাকুন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আফিফা আব্বাস বলছেন, “সত্যিকারের ওয়েবসাইটে ঢুকছেন কি-না, সেটা দুইভাবে বোঝা যায়। প্রথমত: একটি অরিজিনাল ওয়েবসাইটের অ্যাড্রেসের শুরুতে অবশ্যই https থাকবে এবং ওয়েবসাইটটির একটি পূর্ণ ডোমেইন নেইম থাকবে, অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট (WWW.), এর পরে কোন একটি নাম এবং শেষে ডটকম (.COM) থাকবে। দ্বিতীয়ত: ওয়েবসাইটটি কোন র‍্যানডম নাম্বার দিয়ে শুরু হবে না।

রিভিউ এবং ঠিকানাঃ আপনি অনলাইনে যেখান থেকেই পণ্য কিনুন না কেন, কেনার আগে রিভিউ দেখে নেয়া অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় ফেইক রিভিউও থাকে। অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ সায়ন্তনী তিষা এক্ষেত্রে দুটি জিনিস খেয়াল করার কথা বলছেন। প্রথমত: রিভিউয়ের বেশিরভাগই নতুন কি-না এবং দ্বিতীয়ত: রিভিউগুলো ভুয়া একাউন্ট থেকে কি-না, সেটা খেয়াল করতে হবে। চেষ্টা করতে হবে, অনেক বেশি সংখ্যক রিভিউ পড়ে প্রতিষ্ঠানটি’র সেবা সম্পর্কে ধারণা পেতে। এছাড়া ওয়েবসাইটের বাস্তব কোন ঠিকানা এবং ফোন নাম্বার আছে কি-না, সেটি দেখে নিন।

অতিরিক্ত ছাড়, চটকদার বিজ্ঞাপনঃ বিশ্বব্যাপি প্রতারণার একটি বড় হাতিয়ার, চটকদার বিজ্ঞাপন দেখিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করা। এক্ষেত্রে অস্বাভাবিক মূল্য ছাড় বা ক্যাশব্যাক অফার কিংবা অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রি’র চটকদার বিজ্ঞাপন দেয়া হয়। এই সুযোগ খুবই স্বল্প সময়ের জন্য’ এমন ঘোষণা দিয়ে গ্রাহকদের দ্রুত অর্ডার করতে প্রলুব্ধ করা হয়। সুতরাং এসব ক্ষেত্রে হুটহাট অর্ডার করার আগে অবশ্যই আপনার সতর্ক হওয়া উচিত।

পেইজের বয়সঃ ফেসবুকে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষেত্রেই দেখা যায়, সেই পেইজগুলো নতুন করে তৈরি করা। সুতরাং আনকোরা কোন পেইজ থেকে অর্ডার করার আগে সেটি সম্পর্কে খোঁজ-খবর নিন। দেখুন, পেইজটিতে প্রোডাক্ট নিয়ে ফেসবুক লাইভ হচ্ছে কি-না। পেইজটিতে যেসব পোস্ট বুস্ট করা হয়েছে, সেগুলোর তুলনায় অন্য পোস্টগুলোতে লাইক-কমেন্ট অস্বাভাবিক কম থাকলে সতর্ক হোন। এছাড়া ঠিকানা এবং রিভিউ অপশন আছে কি-না দেখে নিন। পোস্টের কমেন্টগুলো পড়ুন। তারপর সিদ্ধান্ত নিন।

পণ্য যাচাই-বাছাইঃ সব দেখেশুনে যদি অর্ডার করতেই চান, তাহলে যে পণ্যটি পছন্দ করেছেন, সেটির বিবরণ বিস্তারিত আছে কি-না দেখে নিন। পণ্যের মাপ, ওজন ইত্যাদি তথ্য জানুন। প্রয়োজনে চ্যাটিংয়ে গিয়ে আরো প্রশ্ন করুন। সন্দেহ হলে বিজ্ঞাপনের ছবি ছাড়াও পন্যটির রিয়েল ছবি চাইতে পারেন। সবশেষে প্রতিষ্ঠানটির রিটার্ন এবং রিফান্ড পলিসি আছে কি-না, থাকলে সেটা কেমন এবং গ্রাহকবান্ধব কি-না, সেটা যাচাই করুন।

অগ্রিম পেমেন্টঃ অনলাইন কেনা-কাটায় প্রতারণার একটি বড় হাতিয়ার, গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নেয়া। সুতরাং প্রতিষ্ঠিত অনলাইন না হলে কিংবা প্রতিষ্ঠানটি সম্পর্কে সন্তুষ্ট হওয়ার মতো স্পষ্ট ধারণা পাওয়া না গেলে অগ্রিম পেমেন্ট না করাই ভালো। সবচেয়ে ভালো হয়, আপনি যদি সবকিছু যাচাই-বাছাইয়ের পাশাপাশি অর্ডারটি ক্যাশ অন ডেলিভারিতে করেন এবং পণ্য হাতে পেয়ে দেখে-শুনে তারপর অর্থ পরিশোধ করেন। এছাড়া অনলাইনে বা ফেসবুকে লোভনীয় অফারের কোন পপআপ, ইমেইলে পাওয়া কোন ফিশিং লিংকে ক্লিক করা কিংবা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কেনা কাটা না করাই ভালো। সবমিলিয়ে কেনার আগে আপনি যতো যাচাই-বাছাই করবেন, যতো বেশি সন্দেহ প্রবণ এবং সতর্ক থাকবেন, ততই কমে যাবে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক