admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১ ১২:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার আন্তজেলা ডাকাত দলের চক্রটি গ্রেফতার। আসামিরা হলো জেলাঃ বরগুনা (অজ্ঞাতনামা ০৪ জন) ১)একিন ওরফে সুমন প্যাদা(২৮) পিং- কাদের প্যাদা, সাং-বেথিপাড়া, থানা-তালতলী, জেলা-বরগুনা , এ/পি – ৬৪,কাজির গোরস্তান শাহাজাহান এর বাড়ি, থানা ও জেলাঃবরিশাল ২) জাহাঙ্গীর খান (৪৫) পিং-ওয়াজেদ খান সাং- দক্ষিণ ডি,কে,পি রোড (আগাপদ্মা) থানা ও জেলা- বরগুনা ৩)মোঃ সেলিম (৩৫) পিং- মৃত নুরুল ইসলাম সিকদার সাং- শিয়ালিয়া, থানা ও জেলা- বরগুনা ৪)নূর মোহাম্মদ পিং- দেনছেড় আলী হাওলাদার, সাং-ঠংপাড়া থানাঃ তালতলী এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য ।
আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।এদের প্রত্যেকের নামে কয়েকটি করে মামলা রয়েছে।চক্রটি দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন জায়গা থেকে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীদের কৌশলে মাইক্রোবাসে তুলে সর্বস্ব (অটোবাইক,মোটরসাইকেল ,ভ্যান,টাকা,স্বর্ণালংকার) লুটে নিয়ে আসামীদের সুবিধাজনক স্হানে ফেলে দেয়।
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অফিসার ইনচার্জ (গোপালগঞ্জ থানা) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপালগঞ্জ থানার অফিসার ও ফোর্সদের সহয়তায় অবশেষে চক্রটি গ্রেফতার হয় এবং গোপালগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।