admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ২১ বছর পেরিয়ে আজ ২২ বছরে পদার্পণ করায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভির শুভ পথ চলা শুভকামনায় মুক্ত কলম পত্রিকার পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা ও সাফল্যে কামনা করছি।সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এই চ্যানেল।পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি। ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের বিষয়–বৈচিত্র্যের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে।
প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে এনটিভি। আজ সকাল ৮টা ৫ মিনিটে প্রচারিত হয়েছে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনা তাহসীন। এ আয়োজনে অতিথি সাখাওয়াত হোসেন, সাকলাইন রাসেল ও শ্রাবণ্য তৌহিদা। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হয়েছে বিশেষ বাংলা ছায়াছবি শিকারী। জয়দেব মুখার্জির পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
বেলা সাড়ে ১১ টায় বিশেষ ইসলামি অনুষ্ঠান ‘তারকা কণ্ঠে পিএইচপি কোরআনের আলো’। সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহ ইফতেখার তারেক। দুপুর সাড়ে ১২টায় সম্প্রচারিত হয়েছে বিশেষ টক শো ‘আড্ডায় গণমাধ্যম’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন জহিরুল আলম। এতে অতিথি মামুনুর রশীদ, মনজুরুল আহসান বুলবুল, মতিউর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন ও এ কে আজাদ। বেলা আড়াইটায় থাকছে ক্লোজআপ ওয়ানের শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘তোমাদের পেলো বাংলাদেশ’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্লোজআপ ওয়ান শিল্পী পুতুল। এতে গান পরিবেশন করেন ক্লোজআপ তারকা লিজা, সালমা, নিশিতা বড়ুয়া, মুহিন খান, নোলক বাবু, রাজীব, বিউটি, মুহিন, প্রিয়াংকা বিশ্বাস, অপু আমান, ঋতুরাজ ও মোল্লা বাবু। বিকেল সাড়ে ৫টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ কমেডি শো ‘বেস্ট অব হা-শো’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবু হেনা রনি, মামুনুর রশীদ ও জয়া সাহা। এ আয়োজনে থাকবেন শাওন মজুমদার, তারেক মাহমুদ, সাইফুল ইসলাম, পরশ, মীরু, মাসুদ, মুন্না, সরোদ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের এনটিভি দর্শক ফোরামের আয়োজনে ৩ জুলাই বুধবার ২০২৪খ্রী: আগামী সম্ভাবনায় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের সুধীজন, সংবাদমাধ্যম কর্মী ও বিভিন্ন পত্রিকার সম্পাদক। মন্ডলী ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি রইল এন টিভির পক্ষ থেকে অভিনন্দন,আজ ২২তম বর্ষ পর্দারপন অনুষ্ঠানে উপস্থিতি হয়ে আমাদের ধন্য করেছেন আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীতে থাকবেন একান্তভাবে কামনা করছি। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান মিঠুৃ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
