হোম
অর্থনীতি

বাংলাদেশের হিমাগারে ইলিশের স্তূপ, বিক্রি প্রায় বন্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ৮:৪৫ পূর্বাহ্ণ

BD-Hilsha-mknewsbd

ফাইল ছবি

এবার পহেলা বৈশাখে ইলিশ কিনতে যাননি অনেক। প্রতিবছর পহেলা বৈশাখ আসার আগেই অনেকে ইলিশ কিনে ফেলেন। উৎসবের দিনটি যত ঘনিয়ে আসে ইলিশের দামও তত বাড়তে থাকে। ঢাকার মিরপুরের বাসিন্দা রিতা হক গত কয়েকবছর পহেলা বৈশাখ আসার আগে সাধারণত কয়েকটি ইলিশ কিনে ফ্রিজে রেখেছেন। কিন্তু এবার বাজারের ধারে কাছেও যাননি। তিনি বলছেন, মনটাই ভালো নেই। এরকম দুর্যোগের দিনে এসব খাওয়ার ইচ্ছেটাই করছে না। তাছাড়া করোনার কারণে বাজারে যাওয়াও কমিয়ে দিয়েছি। বাজারে যেতেই ভয় করে।

হিমাগারে ইলিশের স্তূপঃ

ইলিশ

পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার ধূম পড়ে যায়। এসময়ের জন্য অনেক মাছ ব্যবসায়ী অপেক্ষা করে বসে থাকেন। এবারও বেশ আগেভাগেই অনেকে হিমাগারে মাছ রেখেছিলেন। কিন্তু তা এখন হিম হয়েই আছে। রান্নার কড়াই পর্যন্ত যায়নি বেশিরভাগই।
দেশের সবচাইতে বড় মাছের আড়ত চট্টগ্রামের ফিশারিঘাটে একটি হিমাগারের প্রধান নির্বাহী ওমর ফারুক মামুন। তিনি বলছেন, এখন আমার মজুদ আছে ৪০ হাজার কিলোগ্রাম। পহেলা বৈশাখ উপলক্ষে এক কিলোগ্রামও বিক্রি হয়নি। আমরা সারা বছর মাছ সংগ্রহ করি। কিন্তু চীনে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে গত কয়েকমাস রপ্তানি বন্ধ। আমরা আশা করে বসেছিলাম যে পহেলা বৈশাখে হয়ত কিছু ব্যবসা হবে। তিনি বলছেন, শুধু তার হিমাগার থেকেই পহেলা বৈশাখে কয়েকশ টন ইলিশ বিক্রি হতো। সাধারণত পহেলা বৈশাখের দিন পনেরো আগে থেকে খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে ইলিশ মাছ কিনতে শুরু করতেন। চট্টগ্রামে কয়েকদিন থেকে দেখেশুনে মাছ কিনতেন তারা।

চাঁদপুরে মাছের আড়তে সাধারণত এমন ভিড় থাকে। তিনি বলছেন, সবচেয়ে বেশি আসেন ঢাকার ক্রেতারা। চট্টগ্রামের বাজারগুলোতেও বিক্রি হতো। বঙ্গোপসাগরে ধরা গভীর সমুদ্রের ইলিশ মাছ বিক্রি করার জন্য নিজেরাই হিমাগারে মজুদ করেন বলে জানাচ্ছেন ওমর ফারুক মামুন। জেলেরাও বাড়িতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঝাউদিয়া গ্রামের পরিমল পালো ১৬ বছর বয়স থেকে মাছ ধরেন। তিনি বলছেন, পরিবহন বন্ধ, তাই ঢাকা থেকে তাদের কাছে কোন পাইকাররা আসেননি। সাধারণত মাওয়া ঘাটে মাছ বিক্রি করেন তারা।

মুনশিগঞ্জের মাওয়া ও লৌহজং-এ পদ্মার অংশে, চাঁদপুর থেকে সুরেশ্বর, শরিয়তপুরের জাজিরা, নোয়াখালীর হাতিয়া এসব জায়গায় সাধারণত তারা মাছ ধরেন। তবে এখন মাছ ধরাও বন্ধ। পরিমল পালো বলছেন, অনেক এলাকা থেকে জেলেরা ইলিশের মৌসুমে এর প্রধান বিচরণ ক্ষেত্রগুলোতে চলে আসেন। কিন্তু এবার তারা বাড়ি ফিরে গেছেন। বাজারে ক্রেতা নেই, দামও নেই

গত কয়েক বছর ইলিশ বিক্রেতাদের বেশ ভাল সময় গেছে। ইদানিং দেশে সারা বছরই ইলিশ পাওয়া যায় কেননা ইলিশের প্রজনন অনেক বেড়েছে। মৎস্য অধিদপ্তরের হিসেবে গত দশ বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন নদী ও সাগর থেকে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন নদী ও সাগর থেকে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়।
তাদের দেয়া হিসেবে ২০০৭ সালে প্রায় তিন লক্ষ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিলো। ইলিশ রক্ষায় সরকার বছরের নির্দিষ্ট কিছু সময়ে কয়েক দফা জাটকা ও মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

আর তাতে ইলিশের মৌসুম নয় এমন সময়েও ইলিশ ধরা পড়ছে। সৈয়দ হাসান তওসিফ ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেট নতুন কাঁচাবাজারে মাছের খুচরা বিক্রেতা। সাত বছর বয়স থেকে মাছের বাজারে কাজ করেছেন। তিনি বলছেন, যারা প্রতিবছর পহেলা বৈশাখের আগে মাছ কিনে ফ্রিজে রেখে দিত সেসব নিয়মিত ক্রেতার এবার আসেননি। তিনি বলছেন, গত বছর পহেলা বৈশাখে এক কেজি ইলিশের দাম ছিল আড়াই হাজার পর্যন্ত। কিন্তু এবার এক কেজির চেয়ে বেশি ওজনের মাছে তিনি বিক্রি করেছেন সর্বোচ্চ নয়শ টাকায়। দাম কম আবার বিক্রিও হয় নাই, কারণ বাজারে ক্রেতা নেই। তিনি বলছেন, পহেলা বৈশাখের আগের দিন তার কাছে ৪০ টি ইলিশ ছিল। তার মধ্যে অর্ধেকের বেশি এখনো রয়ে গেছে। তিনি বলছেন একে তো ক্রেতারা আসতে ভয় পাচ্ছেন। তাছাড়া দুপুর দুইটার মধ্যে বাজারের সকল পথ বন্ধ করে দেয়া হয়। তাই বিক্রির সময়টাও সীমিত হয়ে গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক