হোম
দুর্ঘটনা

হিউম্যান রাইটস ওয়াচের দাবী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কাঁটাতারের বেড়ার কারণে বেশি হতাহত হয়েছে ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কাঁটাতারের বেড়ার কারণে বেশি হতাহত হয়েছে দাবি হিউম্যান রাইটস ওয়াচের। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সময় কাঁটাতারের বেড়ার কারণে রোহিঙ্গা শরণার্থীরা আটকে পড়ে বলে বিবৃতি দেয়ার পর তা প্রত্যাখ্যান করেছে ক্যাম্প কর্তৃপক্ষ। এইচআরডব্লিউ বলছে, বাংলাদেশ সরকারের উচিত কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের চারপাশের বেড়া অতিসত্বর অপসারণ করা। তবে কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ তাদের এই অভিযোগ প্রত্যাখ্যন করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর কাঁটাতারের বেড়ার কারণে কীভাবে আটকে পড়েছিলেন, সেসবের ভয়াবহ বর্ণনা পাওয়া গেছে। পাশাপাশি শিবিরে আগুনের ঘটনার কারণ অনুসন্ধান করে দ্রুত তদন্তের ফলাফল প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। কী বলছে হিউম্যান রাইটস ওয়াচ? হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২২শে মার্চে হওয়া অগ্নিকাণ্ডে প্রায় ৬১ হেক্টর পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১০ হাজার ঘর পুড়ে যায় বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। সংস্থাটি বিবৃতিতে বলছে, তারা ১৭ জন প্রত্যক্ষদর্শী এবং রোহিঙ্গা শরণার্থীর সাথে কথা বলেছে, যারা আগুনে তাদের পরিবারের সদস্য হারিয়েছেন। তাদের ভাষ্যমতে, শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়া থাকার কারণে তাদের পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেনি।

রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি অংশে কাঁটাতারের বেড়া

আগুনে ৫ বছর বয়সী সন্তান হারানো এক ব্যক্তিকে উদ্ধৃত করে হিউম্যান রাইটস ওয়াচকে বলছে, “৯ নম্বর ক্যাম্প থেকে সবাই যখন পালাচ্ছিল, তখন আমি আর আমার স্ত্রী আমাদের ছেলেকে হারিয়ে ফেলি। সবাই ক্যাম্পের প্রধান প্রবেশপথের দিকে যাচ্ছিল, সেটাই ক্যাম্পে যাওয়া-আসার একমাত্র পথ। অন্য সবদিক দিয়েই বেড়া রয়েছে। হারিয়ে যাওয়ার পর আমাদের খুঁজতে আমাদের থাকার জায়গায় ফিরে গিয়েছিল আমার ছেলে। সেখানে তার পুড়ে যাওয়া মরদেহ পাই আমরা। বেড়া না থাকলে মানুষ অন্যান্য পথ দিয়েও বের হতে পারতো। বেড়া থাকায় সাম্প্রতিক আগুনের ঘটনায় বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা নিরাপদ স্থানে সরে যেতে সমস্যার সম্মুখীন হয়েছে বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ আরো মন্তব্য করেছে যে বেড়া থাকার কারণে দমকল বাহিনীর গাড়ি এবং জরুরি সেবা দিতে আসা যানবাহন প্রবেশও ব্যাহত হয়েছে।

সংস্থাটি বলছে, চলাফেরা সীমিত করার প্রয়োজন বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পের বেড়া তৈরি করা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ব্র্যাড অ্যাডামস বলেন, ক্যাম্পের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে বেড়ার মধ্যে রেখে শরণার্থীদের জীবন বাঁচানোর কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের উচিত মানবাধিকার সংস্থাগুলোর সাথে কাজ করা এবং শরণার্থীদের চলাফেরার স্বাধীনতাকে সম্মান করা। কর্তৃপক্ষ কী বলছে? কাঁটাতারের বেড়া থাকার কারণে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুনে হতাহতের সংখ্যা বেশি হয়েছে – হিউম্যান রাইটস ওয়াচের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ।

কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা বলেন, এই ধরণের বক্তব্য আসার কোনো কারণ নেই। বেড়ার কারণে হতাহতের সংখ্যা বেশি হয়েছে, এমন ধারণার কোনো ভিত্তি নেই। ক্যাম্পের পরিধি এবং আগুনের ব্যাপকতার বিষয়ে উল্লেখ করে মি. শামছু-দ্দৌজা বলেন, বিস্তৃত জায়গা জুড়ে কত মারাত্মক আগুন লাগলো তা আপনারা দেখেছেন। সেই হিসেব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম ছিল। কারণ আমাদের উদ্ধার কার্যক্রম চমৎকারভাবে, অত্যন্ত দ্রুত সম্পন্ন হয়েছে।

কুতুপালং ক্যাম্পে আগুনের দৃশ্য

বেড়া থাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে – এমন দাবিও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন মি. শামছু-দ্দৌজা। তিনি বলেন, অত্যন্ত দ্রুতগতিতে উদ্ধারকাজ সফলভাবে পরিচালনা করা গেছে বলেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। এর আগেও বিশ্বের বেশকিছু জায়গায় শরণার্থী শিবিরে আগুন লেগেছে। সেগুলোর সাথে আমাদের এখানকার ঘটনার ক্ষয়ক্ষতির পার্থক্য তুলনা করে দেখুন। জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ বেসরকারি সংস্থাগুলোর হিসেব অনুযায়ী আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন, তবে সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ১১ জন। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলছে, চারশোর মত মানুষ সেখানে নিখোঁজ আছে এখনো। পুড়ে গেছে ১০ হাজারের বেশি ঘর। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করছে তারা।  অবশ্য এসব তথ্যও নিশ্চিত করেনি বাংলাদেশের কর্তৃপক্ষ।

স্থানীয়রা কী বলছেন ? 
বেড়া থাকার কারণে আটকে পড়ে কারো মৃত্যু হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তর দিতে না পারলেও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কয়েকজন ব্যক্তি জানান আগুন থেকে বাঁচতে বেড়া টপকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বালুখালী ক্যাম্পের মোহাম্মদ সিরাজ বলেন, বালুখালী ক্যাম্পে প্রবেশের একটাই বড় রাস্তা। আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই মূল প্রবেশপথ দিয়ে বের হতে পারেনি। সেসময় তারা কাঁটাতারের বেড়া বেয়ে বা কেটে বের হওয়ার চেষ্টা করে। তখন কয়েকজন কিছুটা আহত হয়। একই ক্যাম্পের মোহাম্মদ বাতেন জানান, কাঁটাতারের বেড়া না থাকলে তাড়াতাড়ি, সহজে বের হওয়া যাইতো। আহত হতো আরো কম মানুষ। তবে বেড়া থাকার কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়েছে বা আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন না তারা।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক