admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ
হাজী সেলিমের ছেলে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের বাসায় থেকে পিস্তল, ইয়াবা, মদ আটক। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের করা হত্যাচেষ্টা মামলার আসামি সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এরফানকে গ্রেপ্তারের জন্য আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজার দেবিদাস ঘাট লেনে অবস্থিত তার বাসায় অভিযান চালায় র্যাব। এরফানকে আটক করার পাশাপাশি ওই বাসা থেকে উদ্ধার করা হয় পিস্তল, শর্টগান, ইয়াবা ও বিদেশি মদ।
হাজী সেলিমের ছেলের বাসা থেকে উদ্ধার করা জিনিসপত্র, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, হাজী সেলিমের ছেলে এরফানকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে আমরা তার বাসায় সুরক্ষিত একটি কন্ট্রোল রুমের সন্ধান পেয়েছি, যেখানে বসে তিনি তার কার্যক্রম চালাতেন। সেখানে পাওয়া গেছে ৩৫টি ওয়াকিটকি, দূরবীন, পিস্তল, শর্টগান, ইয়াবা, মদসহ আরো নানা কিছু।
উল্লেখ্য, গতকাল (২৫ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে কলাবাগান সিগন্যালের পাশে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের মোটরবাইককে ধাক্কা দেয় সাংসদ হাজী সেলিমের স্টিকারযুক্ত গাড়ি। এ নিয়ে প্রতিবাদ জানালে গাড়ি থেকে বের হয়ে ওই কর্মকর্তাকে মারধর এবং হত্যার হুমকি দেন হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ড। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ওই কর্মকর্তা।
এজাহারে প্রধান আসামি করা হয়েছে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিমকে। অন্যান্য আসামিরা হলেন বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমান। এছাড়া আসামি হিসেবে মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনের কথা উল্লেখ করা হয়েছে।
মারধরের শিকার নৌবাহিনীর লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান বলেন, মোটরবাইকে ধাক্কা দেওয়ায় প্রতিবাদ করতে গিয়েছিলাম। তারা চিৎকার-চেঁচামেচি করলে আমি আমার পরিচয় দিই। এসময় গাড়ির ভেতর থেকে ৩-৪ জন একযোগে বলতে থাকেন, তোর নৌবাহিনী আর লেফটেন্যান্টগিরি বের করতেছি। আজ তোকে মেরেই ফেলবো। এই বলে তারা আমার ওপর হামলে পড়ে।