admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলাধীন হরিপুর আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূত ভাবে গোপনে ম্যানেজিং কমিটি গঠনে প্রক্রিয়া শুরু করেন, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। ম্যানেজিং গঠন প্রক্রিয়ায় প্রাথমিক ভাবে ষাট দিন পূর্বে কার্যক্রম শুরুর বিধান রয়েছে, অভিভাবকদের বাধায় কার্যক্রম স্থগিত।
সেই মোতাবেক খসড়া ভোটার তালিকা প্রস্তুত করে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রী মাঝে পাঠ করে শুনাবেন। সেই নোটিশে আপত্তি নিষ্পত্তির একটি নির্দিষ্ট তারিখ থাকে, কারো কোন আপত্তি থাকলে নিষ্পত্তি করে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিবেন। তারপর প্রিজাডাইং অফিসার নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করবেন। এরপর প্রিজাইডিং অফিসার প্রয়োজনীয় কাগজ বিশেষত চুড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করে তফসিল ঘোষণা করবেন।
সেই ধারাবাহিকতায় হরিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সব প্রক্রিয়া গোপনে সম্পন করে, প্রিজাইডিং অফিসারকে ভোটার তালিকা সরবরাহ করেন। ভোটার তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে প্রিজাইডিং অফিসার গত ২৮-৮-২০২২ তারিখে স্বাক্ষর করে তফসিল ঘোষণা করেন।
১)মনোনয়ন গ্রহণ পত্র ও জমাদানের তারিখ ৪ -৯-২০২২, হতে ৬-৯-২০২২ ইং।
২) মনোনয়ন পত্র বাছাই ৮-৯-২০২২ ইং
৩) মনোনয়ন পত্র প্রত্যাহার ১১-৯-২০২২ ইং
৪) ভোট গ্রহন ২২-৯-২০২২ ইং
গোপন সংবাদ ভিত্তিতে হরিপুর আলিম মাদ্রাসার অভিভাবক সদস্যগণ ম্যানেজিং কমিটিতে সদস্য হওয়ার জন্য দুপুর দুটায় মনোনয়ন পত্র গ্রহনের জন্য মাদ্রাসা উপস্থিত হলে নোটিশ বোর্ডে কিছুই ঝুলানো পায় নাই এবং মাদ্রাসা বন্ধ দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠো ফোনে কমিটি প্রক্রিয়া গোপনে করার বিষয়টি জানানো হলে তিনি জানান যে, কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হবে।
অবস্থা বেসামাল ও পরিস্থিতির অবনতি হলে তফসিলটি স্থগিত ঘোষণা করে সহ সুপার স্বাক্ষর করে নোটিশ বোর্ডে স্থগিতের আদেশ ঝুলিয়ে দেন। এসময় দৈনিক মুক্ত কলম হরিপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক নতুন সকাল হরিপুর প্রতিনিধি , ঘটনাস্থলে উপস্থিত হয়। নিয়মবহির্ভূত ভাবে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে মাদ্রাসার অধ্যক্ষ কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে, প্রয়োজনীয় কাগজ পত্র ঠিক না করতে পারায় ও বিবিধ কারনে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। হরিপুর আলিম মাদ্রাসার কমিটি গঠনে প্রক্রিয়ার বিষয়ে উপজেলা নির্বাহীকর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসার অভিভাবকদের অভিযোগ, গোপনীয় ভাবে কমিটি গঠনে প্রক্রিয়া মেনে নেওয়া যায় না। অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অভিভাবক সদস্য মোঃ গোলজার হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলম বলেন ভবিষ্যতে এভাবে যেন গোপনীয় ভাবে কমিটি গঠন না করতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।