হোম
অপরাধ

হরিপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন ব্যাতিরেকেই।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এল ডি ডি পি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, হরিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা- ২০২২ , উপজেলার পশুপাখি খামারীদের নিয়ে প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

পরিতাপের বিষয় হলো যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত হওয়ার পরেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দুপুর ১২ টার সময় পার হওয়ার পরেও কেন? অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এই বিষয়ে উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ গোলাম কিবরিয়া কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানাবেন এবং জাতীয় পতাকা উত্তোলন বিষয়টি গুরুত্ব না দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই প্রদর্শনী মেলার ২০২২ উদ্বোধন করেন।

প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ শামসুল হক, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের রেজা,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধী সমাজ ও বিভিন্ন খামারীগণ। মেলায় ২৩টি স্টল বরাদ্দ থাকলেও উপস্থিত ছিলেন ১৮ টিতে। স্টল গুলো তে ছিল নানান জাতের পশুপাখি যেমন, তিতির পাখি, বিদেশী কবুতর, ভেড়া,গরু,ছাগল,

প্রদর্শনী মেলায় উপস্থিত গরু খামারিদের সাথে কথা বলে জানা যায়, করোনা কালীন সময়ে দুগ্ধ খামারিদের প্রন্যোদনা বরাদ্দ থাকলেও তারা পাননি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা-২০২২, জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই কেন,অনুষ্ঠান উদ্বোধন করা হলো,
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এই বিষয়টি আমার জানা নেই। জাতীয় পতাকা সঠিক সময় উত্তোলন করতে হবে। তবে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা কর্তপক্ষের সাথে কথা বলবো।

প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় – ২০২২, জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি কেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে এটা অন্যায়, খুব খারাপ কাজ হয়েছে।
প্রদর্শনী মেলায় উপস্থিত হরিপুর থানা ডিবি পুলিশের এস আই আবুল কালাম জানান, বিষয়টি খুব খারাপ এত বড় প্রোগ্রামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি উপস্থিত জনসাধারণ বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন, তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হবে দুপুরে ১২ টার পরে। ইহা চরম ধৃষ্টতার পরিচয় বহন করে এবং এটা মেনে নেওয়ার মত বিষয় নয়। জাতীয় পতাকার অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।। এদের দ্রুত প্রশাসনের পদ থেকে সরানোর প্রয়োজন এবং কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 4 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 17 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক