হোম
অপরাধ

হরিপুরে নিম্ন মানের ইট-পাথর দিয়ে কার্পেটিং এর অভিযোগ স্থানীয়দের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নির্ন্মমানের ও পাথরের শ্রেণী পরির্বতন করে সড়কের কার্পেটিং করা হচ্ছে। সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে স্থানীয়রা হরিপুর উপজেলার বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এদিকে হরিপুর উপজেলা প্রকৌশলী অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, ঐ সড়কের তদারকির দায়িত্বে রয়েছেন উপ-সহকারী প্রকৌশলী নেহারুল ইসলাম।

সে উধ্বর্তন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলে। তাকে হরিপুর উপজেলা এলজিইডি দপ্তর থেকে ঐ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের কথা জানিয়ে সঠিকভাবে কাজ করার কথা বলা হলেও সে কথায় তিনি কর্ণপাত করেন না। জানা গেছে , হরিপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ধীরগঞ্জ থেকে যাদুরাণী পুরাতুন সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্পের পৌনে ৪ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দুজন ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের জানুয়ারী মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হয়। এতে খাইরুল কবির রানা ট্রের্ডাস রংপুর কাজ পায় ২২শত মিটার এবং তুয্য মাধুয্য ঠাকুরগাঁও ঠিকাদার প্রতিষ্ঠান পায় ১ হাজার ৫শত মিটার সড়কের কাজ।

সরেজমিনে গিয়ে গত বুধবার দেখা যায়,সড়কটির কাজ চলমান রয়েছে। তবে সড়কে ১৬,১২,৬ মিলিমিটার ভাঙ্গা পাথর ও উন্নতমানের ডাস্ট দিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না। পাথর ও বিটুমিন তৈরী করা কার্পেটিং এ দেখা যায়, গোল গোল নিন্মমানের পাথর দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ডাস্টের বদলে পাথরের গুড়া সম্বলিত ডাস্ট দিয়ে কার্পেটিং করা হচ্ছে। তাছাড়া পাথর ও বিটুমিন মেশানো স্থানে গিয়ে দেখা যায়, কোথাও পাথরের সঠিক মাপের পাথর নেই। সব পাথরগুলোই বিভিন্ন শ্রেণী পরিবর্তন করা। এবং প্রচুর পরিমাণে ময়লা আর্বজনায় মেশানো পাথর।

১৬ মিলিমিটার ভাঙ্গা পাথরের বদলে সব ধরনের অতি পুরোনো পাথর মিশিয়ে রাখা হয়েছে। ১২ ও ৬ মিলিমিটার পাথরেও একই অবস্থা বিভিন্ন অচল পাথরগুলো স্তপ করে রেখে সে পাথর দিয়েই বিটুমিন মিশিয়ে কার্পেটিং করা হচ্ছে। প্রকৌশলীদের মতে,সড়কে পরিস্কার ডাস্ট না দিলে সড়কের ফিনিসিং খারাপ হয়। এবং ভাঙ্গা পাথর না দিয়ে বিটুমিনের সাথে পাথরের জয়েন্ট থাকে না। এতে সড়ক নির্মানের কিছুদিন পর থেকেই সড়ক থেকে পাথর উঠে যায়। তাই সড়ক অব্যশই সঠিক পরিমাপের ভাঙ্গা পাথর দিয়ে নির্মাণ করতে হবে। ঐ সড়ক এলাকার বাসিন্দা, তৈয়ব আলী,কেরামত সহ অনন্ত ১০জন ব্যক্তি জানান, সড়কটির সংস্কার হচ্ছে কিন্তু কাজটি ভালো হচ্ছে না।

সড়কটি যেনতেন ভাবে ময়লা পরিস্কার করে গোটা গোটা পাথর দিয়ে কার্পেটিং করছে। গোটা পাথরের কার্পেটিং টিকে না এটা সকলেই জানে। আমরা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নেহারুল ইসলামকে বলেছি হরিপুর উপজেলা এলজিইডি অফিসের প্রধান কর্মকর্তাকে অভিযোগ করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না ঐ পাথর দিয়েই সড়কের অধিকাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে হয়ে গেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে মৌখিক অভিযোগ করেও লাভ হয়নি। খাইরুল ইসলাম ট্রের্ডাস ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এস এম মঈনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পারিবারিক সমস্যায় আছেন জানিয়ে ফোনটি কেটে দেন। একইভাবে তুয্যমাধুয্য ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার নারায়ন বাবু বলেন, আসলে আমিতো ভালো পাথর দিয়ে কাজ করেছি শেষের দিকের পাথরগুলো একটু গোটা গোটা হয়েছে।

পাথরের যে দাম তাতে ঠিকাদারী কাজ করাই তো মুশকিল বলে তিনি মন্তব্য করেন। ঐ সড়কের উপ-সহকারী প্রকৌশলী নেহারুল ইসলাম বলেন, আসলে কাজতো ভালই হচ্ছে। আপনি কোথায় আছেন, আসেন দেখা সাক্ষাতে কথা বলি। জানতে চাইলে হরিপুর উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান পাথরের মান কিছুটা খারাপ আছে জানিয়ে বলেন, বিষয়টি আমি গুরত্বসহকারে দেখছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল বলেন, পাথরের মান পরির্বতন করে কাজ করার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, বিষয়টি আমি জানতাম না আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 hours আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 hours আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 hours আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 23 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক