admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে রবিবার (০২/০৩/২৫ ইং) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, আবু তাহের সাধারণ সম্পাদক, (বিএনপি) হরিপুর উপজেলা শাখা হরিপুর, মো,মুন্জুর আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখা।
আবদুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার হরিপুর ঠাকুরগাঁও । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধি, ভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোটার দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল, তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো সবাই মিলে মিশে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন আগামী প্রজন্মের নিকট তুলে ধরতে হবে, সুষ্ঠু নির্বাচনে যেন সকলে নির্ভয়ে ভোট দিতে পারে। কোন অপশক্তি ভোটাধিকার যাতে কেড়ে নিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
আগামী নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ।